আইনপ্রণেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কানাডায় তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৪, ১৯:৪২আপডেট : ১০ জুন ২০২৪, ১৯:৪২

ষড়যন্ত্রের অভিযোগে বিশ্বের অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক দেশ কানাডার রাজধানীতে তোলপাড় শুরু হয়েছে। দেশটির আইনপ্রণেতাদের প্রকাশিত একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, অজ্ঞাত রাজনীতিকরা গোপনে বিদেশি সরকারের সঙ্গে কাজ করছেন। যার অর্থ হলো, কোনও কোনও নির্বাচিত জনপ্রতিনিধি বিদেশি গুপ্তচরের ভূমিকা পালন করছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

চলতি সপ্তাহে সর্বদলীয় জাতীয় নিরাপত্তা কমিটি এই প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও এতে অনেক তথ্য গোপন করা হয়েছে। এর ফলে কানাডার ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে চলমান পৃথক তদন্তেও আলোকপাত করছে।

ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স কমিটি অব পার্লামেন্টারিয়ানের প্রকাশিত নতুন প্রতিবেদনে প্রথমবারের ইঙ্গিত দেওয়া হলো যে, কানাডার পার্লামেন্টের আইনপ্রণেতারা হয়ত নির্বাচনি প্রচার ও নেতৃত্বের লড়াইয়ে হস্তক্ষেপকারী বিদেশিদের সহযোগিতা করেছেন।

সোমবার অভিযোগ ওঠার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রক্ষণাত্মক অবস্থান নিয়েছেন। কনজারভেটিভ নেতা পিয়েরে পইলিয়েভরে সরকারকে অভিযোগ ওঠা আইনপ্রণেতাদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন।

বুধবার পইলিয়েভরে বলেছেন, ন্যাশনাল সিকিউরিটি কমিটি ইঙ্গিত দিয়েছে পার্লামেন্টের সদস্যরা জেনেশুনে বিদেশি শত্রু সরকারের হয়ে কাজ করেছেন। কানাডার নাগরিকদের জানার অধিকার রয়েছে কারা তারা এবং প্রতিবেদনে কী তথ্য রয়েছে।

এই তদন্তের ফলে সম্ভাব্য ফৌজদারি অভিযোগ তদন্ত করতে চাপে পড়বে কানাডার পুলিশ। বিদেশি হস্তক্ষেপ বন্ধে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে বিতর্কে নতুন উসকানি দেবে এই প্রতিবেদন। 

উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, তিনি বিষয়টি গুরত্বের সঙ্গে নিচ্ছেন। তবে আইনপ্রণেতার নাম প্রকাশের বিষয়ে একটি প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম