মধ্য আমেরিকায় ঝড় ও বৃষ্টিতে অন্তত ৩০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৪, ১১:১৮আপডেট : ২২ জুন ২০২৪, ১১:৪৩

মধ্য আমেরিকায় ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। অবিরাম বৃষ্টিতে নদী প্লাবিত হয়ে ভেসে গেছে জনপদ। কয়েকটি স্থানে ভূমিধসও হয়েছে। শুক্রবার (২১ জুন) এই তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সালভাদোরান কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৯ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

শুক্রবার এল সালভাদরের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায়া শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবশ্যই আগে মানুষের জীবন বাঁচাতে হবে। বস্তুগত সম্পদ আসে আর যায়। তবে আমাদের এখন জীবন রক্ষাকে প্রাধান্য দিতে হবে।’

ওইদিন ১০ জনের মৃত্যুর কথা জানিয়েছে গুয়াতেমালার কর্তৃপক্ষ জানিয়েছে। সেখানকার প্রায় ১১ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেশী হন্ডুরাসে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরিয়ে নেওয়া হয়েছে আরও এক হাজার ২০০ জনের বেশি মানুষকে। বৃষ্টিতে দেশটির ১৮০টি সম্প্রদায় যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়ে গেছে ২২টি বাড়ি।

মেক্সিকো কর্তৃপক্ষ দেশটির অধিকাংশ অংশ জুড়ে প্রবল বৃষ্টি এবং প্রশান্ত মহাসাগরীয় ও আটলান্টিক উপকূলের অংশ জুড়ে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের