ট্রাম্পের আংশিক দায়মুক্তি রয়েছে: মার্কিন সুপ্রিম কোর্টের রায়

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২৪, ২২:০৯আপডেট : ০১ জুলাই ২০২৪, ২২:০৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় কাজের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তি রয়েছে। সোমবার (১ জুলাই) মার্কিন সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। তবে রায়ে বলা হয়েছে, ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য এই দায়মুক্তি প্রযোজ্য নয়। এই ঐতিহাসিক রায়ে প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের কিছু মাত্রায় বিচারিক দায়মুক্তির স্বীকৃতি দেওয়া হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের ৬-৩ সংখ্যাগরিষ্ঠতায় এই রায় দেওয়া হয়েছে। রায় লিখেছেন প্রধান বিচারপতি জন রবার্টস। এতে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হার এড়ানোর চেষ্টার মামলায় নিম্ন আদালতে ট্রাম্পের দায়মুক্তির আবেদন খারিজের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে ফৌজাদির অভিযোগ থেকে তার দায়মুক্তি রয়েছে।

সুপ্রিম কোর্টের ছয় রক্ষণশীল বিচারপতি রায়ের পক্ষে ছিলেন। আর তিনজন উদারপন্থি বিচারপতি বিপক্ষে মত দিয়েছেন।

রবার্টস তার রায়ে লিখেছেন, আমাদের সংবিধান অনুযায়ী ক্ষমতার পৃথকীকরণের কাঠামোর ভিত্তিতে মেয়াদকালে গৃহীত অফিসিয়াল কর্মকাণ্ডের জন্য সাবেক প্রেসিডেন্টের কিছু দায়মুক্তি প্রয়োজন।

তিনি আরও বলেন, অন্তত প্রেসিডেন্টের মৌলিক সাংবিধানিক ক্ষমতার চর্চার ক্ষেত্রে এই দায়মুক্তি অবশ্যই নিরঙ্কুশ হতে হবে। অপর অফিসিয়াল কর্মকাণ্ডের জন্যও তিনি দায়মুক্তি পাওয়ার যোগ্য।

ট্রাম্প এই রায়কে ‘আমাদের সংবিধান ও গণতন্ত্রের জন্য বড় জয়’ হিসেবে বর্ণনা করেছেন।

২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টা, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে চুপ করানোর অভিযোগ, কর ফাঁকি, এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা চলমান। সুপ্রিম কোর্টের রায় অনুসারে, নির্বাচনের ফলাফল উল্টানোর চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর বিষয়ে ট্রাম্প দায়মুক্তি পেতে পারেন; তবে স্টর্মি ড্যানিয়েলস এবং কর ফাঁকির মামলায় এ দায়মুক্তি প্রযোজ্য হবে না।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম