জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ১৩:১৬আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৫:০২

জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) রাত আটটার দিকে তার ভাষণ দেয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, এসময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে বাইডেন কেন সরে দাঁড়ালেন তার ব্যাখ্যা দেবেন। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৮১ বছর বয়সী বাইডেন জানিয়েছেন, ভাষণে আগামী দিনগুলোতে কি হতে পারে এবং আমেরিকান জনগণের জন্যে বাকি মেয়াদে তিনি কিভাবে তার কাজ সম্পন্ন করবেন এ নিয়ে কথা বলবেন।

রবিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এটিই হতে যাচ্ছে তার প্রথম ভাষণ।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেনশিয়াল বিতর্কে ব্যর্থতার পর বাইডেনকে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর চাপ দিচ্ছিল তার দলে ডেমোক্র্যাটের অনেকে।

এর মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর ডেলাওয়ারে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থাতেই প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন।

/এএকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান