রুশ বিমানঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১৬:২০আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৬:২০

রাশিয়ার বিমানঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি করেছে ইউক্রেন। শনিবার (৩ আগস্ট) ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, দেশটির মোরোজোভস্ক বিমানঘাঁটি ও রাশিয়ার তিনটি অঞ্চলে বেশ কয়েকটি তেলের ডিপো ও জ্বালানি সঞ্চয়কেন্দ্রে রাতভর হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামরিক বাহিনী জানিয়েছে, বিমানঘাঁটিতে করা হামলাটি একটি গোলাবারুদ ডিপোতে আঘাত হানে। সেখানে অন্যান্য সরঞ্জামের মধ্যে গাইডেড এরিয়াল বোমা সংরক্ষণ করেছিল রুশ বাহিনী।

টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রুশ যুদ্ধ বিমান যেখানেই চিহ্নিত হোক না কেন, সেগুলো সব কার্যকর উপায়ে ধ্বংস করতে হবে। রুশ বিমানঘাঁটিতে হামলা করাটাও বেশ ন্যায্য। আর মিত্রদের সহযোগিতায় আমাদের এই যৌথ সমাধানটি দরকার-একটি নিরাপত্তা সমাধান।’

রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য বারবার মিত্রদের কাছে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

শনিবার জেলেনস্কি বলেছিলেন, গত সপ্তাহে ইউক্রেনে হামলার জন্য ৬০০টিরও বেশি গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করেছে রুশ বাহিনী।

ইউক্রেনের সামরিক প্রতিবেদনে বলা হয়েছে, বেলগোরোড, কুরস্ক এবং রোস্তভ অঞ্চলে তেল ডিপো এবং জ্বালানী সুবিধাগুলোতে হামলায় অন্তত দুটি তেল ট্যাংকে আগুন লেগেছে।

বেলগোরোডের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, আগুন নেভানো হয়েছে এবং কেউ হতাহত হননি।

চলতি বছর নাটকীয়ভাবে রাশিয়ার তেল স্থাপনায় হামলার জন্য দূরপাল্লার ড্রোনের ব্যবহার বাড়িয়েছে ইউক্রেন। ২৯ মাস পুরনো এই আগ্রাসনে রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি সরবরাহকারী সাইটগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি