বাংলাদেশের প্রতি ‘পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৪, ১৩:৫৯আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৪:২২

রাজনৈতিক অস্তিরতা সত্ত্বেও বাংলাদেশ ও দেশের মানুষের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ থাকার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর এই কথা জানালো সংস্থাটি। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর মঙ্গলবার সংসদ ভেঙ্গে দিয়েছেন রাষ্ট্রপতি। হাসিনার পদত্যাগ দেশে নতুন নির্বাচনের পথ পরিষ্কার করেছে। এই আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছেন।

উদীয়মান বাজার–বিশেষজ্ঞ টেলিমারের তথ্যানুসারে, আইএমএফ, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক থেকে পাওয়া দীর্ঘমেয়াদি ঋণ বাংলাদেশের মোট জিডিপির প্রায় এক–চতুর্থাংশ। তাই দেশের অর্থনীতির জন্য এই প্রতিষ্ঠানগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ।

গত বছরের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের একটি ঋণ অনুমোদন করে। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, বাংলাদেশের ঘটনাবলির দিকে নজর রাখছে আইএমএফ। দেশে সংঘটিত ‘প্রাণহাণি ও হতাহতের ঘটনায়’ গভীর দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

ই–মেইলে পাঠানো একটি বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশ ও দেশটির জনগণের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চেষ্টাকে আমরা সমর্থন করি।’

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঋণের ওপর কী প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। সোমবার এই কথা জানায় প্রতিষ্ঠানটি।  এসময় বাংলাদেশের উন্নয়নে তাদের অঙ্গীকার আগের মতোই আছে বলে নিশ্চিত করে। চলতি অর্থবছরে বাংলাদেশকে ২৮৫ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্বব্যাংক।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার কোনও বন্ড নেই এবং দেশের স্বল্পমেয়াদি ঋণ জিডিপির মাত্র ৫ শতাংশ। তাই আর্থিক বাজারে দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব সম্পর্কে সীমিতই ধারণা পাওয়া যায়।

তবে সাম্প্রতিক আন্দোলনের পেছনে বাংলাদেশের স্থবির অর্থনীতি ভূমিকা রেখেছে। দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৩ কোটি ২০ লাখ যুবক কর্মহীন অথবা শিক্ষা থেকে বঞ্চিত। এখানে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি। আর দেশে মাত্র তিন মাসের আমদানি খরচ মেটানোর মতো রিজার্ভ রয়েছে।

খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর পরবর্তী পদক্ষেপগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বহুপাক্ষিক ঋণদাতারা।

টেলিমারের হাসনাইন মালিক বলেছেন, ‘আইনি পরিপ্রেক্ষিতে একটি সামরিক অভ্যুত্থান দেশটির বাইরের বহুপাক্ষিক নতুন সার্বভৌম ঋণ পাওয়ার সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলবে।’

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের