বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ‘ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ আগস্ট ২০২৪, ১৪:৩৫আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৪:৩৯

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করতে এবং সহিংসতার অবসান ঘটাতে ভারতের সঙ্গে যোগাযোগ রেখেছে ওয়াশিংটন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বুধবার (১৪ আগস্ট) এই কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল।

গতকাল একটি ব্রিফিংয়ে নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার ইস্যু এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করলে প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করতে আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করেছি।’ তবে ব্যক্তিগত কোনও প্রকার কূটনৈতিক আলোচনায় যাবেন না স্পষ্ট করে বেদান্ত বলেন, তারা বাংলাদেশে সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছেন।

এসময় বেদান্ত প্যাটেলকে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার নিশ্চিতের বিষয়ে দুই ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ও শ্রী থানাদারের চিঠির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় দেশের অন্তরবর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসের শান্তি ও সাম্প্রতিক সহিংসতা অবসানের আহ্বানকে স্বাগত জানাই।

/এএকে/ইউআই/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম