নিউ ইয়র্কের বাসা থেকে ১৩ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৩

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের অভিজাত এলাকায় এক ব্যক্তির বাসা থেকে ১৩ ফুট  দীর্ঘ বার্মিজ অজগর উদ্ধার করেছে স্থানীয় পরিবেশ সংরক্ষণ বিভাগ। ছোট একটি ট্যাংকে দ্রুত বেড়ে ওঠা সাপটি উদ্ধার করা হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

পরিবেশ সংরক্ষণ বিভাগ জানিয়েছে, ২৮ আগস্ট নিউ হার্টফোর্ড এলাকা থেকে অবৈধভাবে একটি সাপ পালনের অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পরিবেশ সংরক্ষণ পুলিশ কর্মকর্তা জেফ হাল ওই বাসায় উপস্থিত হয়ে দেখতে পান, ৪ থেকে ৫ ফুট একটি ট্যাংকে সাপটি রাখা হয়েছে।

সাপটির ওজন ৮০ পাউন্ড (৩৬ কেজি) এবং এর দৈর্ঘ্য ১৩ ফুট ২ ইঞ্চি । সাপটি সুস্থ ছিল এবং এখনও বাড়ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে সাপটিকে রোমের ফোর্ট রিকি ডিসকভারি চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়, যেখানে এ ধরনের প্রাণী রাখার জন্য প্রয়োজনীয় অনুমতি রয়েছে।

সাপের মালিক জানিয়েছেন, তিনি সাপের দ্রুত বৃদ্ধি সম্পর্কে পূর্বাভাস পাননি। তার বিরুদ্ধে বন্যপ্রাণী পোষার অভিযোগে এবং বিপজ্জনক বন্যপ্রাণী অবৈধভাবে রাখার অভিযোগ দায়ের করা হয়েছে।

বার্মিজ অজগর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর স্থানীয় প্রজাতি। তবে যুক্তরাষ্ট্রে পোষ্য হিসেবে এই সাপ জনপ্রিয়তা পেয়েছে। ফ্লোরিডায় তারা আক্রমণাত্মক প্রজাতি হিসেবে বিবেচিত। এই প্রজাতির সাপ ১৬ ফুট  পর্যন্ত দীর্ঘ হতে পারে। নিউ ইয়র্কে উদ্ধারকৃত অজগরটি হলুদ রঙের এবং এর মাথায় তীরের মতো আকৃতি ছিল।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের