কমলা ইসরায়েলকে ঘৃণা করেন: প্রেসিডেনশিয়াল বিতর্কে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২২:১২

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন। এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ায় হ্যারিসের সঙ্গে প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে এমন মন্তব্য করেন তিনি। সাবেক এই প্রেসিডেন্টের দাবি, তিনি এখনও হোয়াইট হাউজে থাকলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ কখনও শুরুই হতো না। 

বিতর্কের সময় ট্রাম্প সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস চলতি বছরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে জাতি হিসেবে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।

ট্রাম্পের বক্তব্যে, ‘তিনি ইসরায়েলকে ঘৃণা করেন। আমার বিশ্বাস, তিনি যদি প্রেসিডেন্ট হন, এখন থেকে ঠিক দুই বছরের মধ্যে ইসরায়েলের কোনও অস্তিত্ব থাকবে না।’

সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, হ্যারিস ‘আরব জনসংখ্যাকে ঘৃণা করতেন’। এসময় রিপাবলিকান প্রার্থী দাবি করেন, তিনি হোয়াইট হাউজে থাকাকালীন মধ্যপ্রাচ্য তুলনামূলকভাবে শান্ত ছিলো।

ট্রাম্পের এমন দাবি অস্বীকার করেছেন হ্যারিস। বিতর্কে আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, ট্রাম্প ‘বাস্তবতা থেকে দূরে রয়েছেন এবং বিভ্রান্ত করার’ চেষ্টা করছেন।

ডেমোক্র্যাট এই প্রার্থী জোর গলায় বলেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।’ অবিলম্বে এই যুদ্ধের অবসান হওয়া উচিত বলেও মনে করেন তিনি। একটি যুদ্ধবিরতির ওপর গুরত্বারোপ করে হ্যারিস বলেন, ‘আমাদের একটি যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের ফিরিয়ে আনা দরকার।’

এসময় প্রতিদ্বন্দীকে কটাক্ষ করে হ্যারিস বলেন, ‘সবাই খুব ভালো করেই জানেন যে, তিনি স্বৈরশাসকদের প্রশংসা করেন এবং নিজেও একজন স্বৈরশাসক হতে চান।’

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম