কানাডায় অনুষ্ঠিত হলো টরন্টো কবিতা উৎসব

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬

বিশ্বখ্যাত হে লিটারেচার ফেস্টিভ্যালের আদলে কানাডায় টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৪ কবিতা উৎসব পালন করা হলো। স্থানীয় সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) উন্মুক্ত ২৬০ ডজ রোডস্থ টেইলর ক্রিক পার্কে এই অনুষ্ঠান পালন করা হয়। এতে অংশ নেন বাংলা ও ইংরেজি ভাষী কবি ও আবৃত্তি শিল্পীরা।

পার্কের প্রাকৃতিক পরিবেশে খুবই সাদামাটাভাবে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই কবিতা উৎসব। অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত দিয়ে।

উৎসবের শুরুতেই বক্তব্য রাখেন অন্যতম আয়োজক কবি কাজী হেলাল। এসময় তিনি প্রতি বছর টরন্টো কবিতা উৎসব পালন করার প্রত্যয় ব্যক্ত করেনে এবং অন্যান্য বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে ইংরেজী ভাষায় কবিতা আবৃত্তি করেন কানাডার ৭ম পোয়েট লরিয়েট কবি জর্জ এলিয়ট ক্লার্ক, কবি রকো ডি গিয়াকমো, কবি রির্চাড গ্রীন এবং কবি জিয়োভান্না রিক্কো।

বাংলা ভাষায় কবিতা পাঠ করেন টরন্টোয় বসবাসরত বাংলাদেশি কবি ও মুক্ত আবৃত্তি শিল্পীরা এবং টরন্টোয় জনপ্রিয় আবৃত্তি দল অন্যস্বর ও বাচনিক। আবৃত্তি শিল্পীরা হলেন, বঙ্গবন্ধু গবেষণায় বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি সুলতানা শিরিন সাজি, কবি আতোয়ার রহমান ও রাশেদ শাওনসহ বাংলাদেশ থেকে আগত কবি জামিল রায়হান প্রমুখ।

আবৃত্তিতে আরও অংশ নেন আবৃত্তিকার দিলারা নাহার বাবু, আসিফ চৌধুরী, ইত্তেলা, শাপলা শালুকসহ অন্যান্য জনপ্রিয় আবৃত্তি শিল্পীরা।

এসময় কবিতা ও সাহিত্য বিষয়ক আলোচনা করেন সাংবাদিক ও লেখক সুমন রহমান, লেখক সুব্রত কুমার দাশসহ আরও অনেকেই।

পুরো অনুষ্ঠানজুড়ে যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন বিখ্যাত যন্ত্রশিল্পী রুপতনু শর্মা। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন মামুনুর রশীদ। উৎসবের নান্দনিক অঙ্গসজ্জা সহযোগী টরন্টোর আঁকিয়ে সংগঠন আর্ট কোয়েস্ট এবং চিত্রশিল্পী কচি রানা।

টরন্টো কবিতা উৎসব ২০২৪ এর দৃষ্টিনন্দন শৈল্পিক পোস্টার ডিজাইন করেন শিল্পী মোমেনউদ্দীন খালেদ। পুরো অনুষ্ঠান বাংলা ভাষায় উপস্থাপনা করেন বাচিক শিল্পী মেরী রাশেদীন এবং ইংরেজী ভাষায় উপস্থাপনা করেন সম্পূর্ণা সাহা। গ্রাফিক ডিজাইনে ছিলেন রাশেদ শাওন।

টরন্টো কবিতা উৎসবের সমাপনী বক্তব্য রাখেন অন্যতম কবি আয়োজক মেহরাব রহমান। অনুষ্ঠানের নেপথ্যকর্মী হিসেবে কাজ করেন উৎসবের অন্যতম আয়োজক কবি নয়ন হাফিজ এবং পারভেজ চৌধুরী।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম