ট্রুডোকে পদত্যাগের আল্টিমেটাম দিলেন তার দলের ২০ এমপি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৪:২৯আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৪:২৯

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আল্টিমেটাম দিলেন তার দল লিবারেল পার্টি অব কানাডার ২০ এমপি। ২৮ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লিবারেল পার্টির বেশ কিছু এমপি হুমকি দিয়ে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে পার্লামেন্টে বিদ্রোহের মুখোমুখি হতে হবে ট্রুডোকে।

বুধবার ট্রুডো তার দল লিবারেল পার্টির প্রায় ২০ জন এমপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। ককাস বৈঠকের সময় তার পদত্যাগের রূপরেখা দিয়ে একটি নথি উপস্থাপন করা হয়। সেখানেই তাকে পদত্যাগের আল্টিমেটাম দেন ওই এমপিরা। এমনকি আগামী নির্বাচনের আগেই দলীয় প্রধানের পদ ছাড়তেও বলা হয়। তবে আল্টিমেটাম দেওয়া ওই ২০ এমপির কেউই ট্রুডোর মন্ত্রিসভার সদস্য নন।

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। এই সময়ের মধ্যে ক্রমেই জনপ্রিয়তা হারিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এমতাবস্থায় আগামী নির্বাচনে একটি বিব্রতকর পরাজয় এড়াতেই তার পদত্যাগের দাবি জানাচ্ছেন দলীয় নেতারা। ট্রুডো পদ না ছাড়লে নির্বাচনে দলটি তৃতীয় অবস্থানে চলে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম