ইউক্রেন নিয়ে ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপে অতিথি মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৫আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৫

ইউক্রেন ইস্যু নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলাপ বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন বুধবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এই ফোনালাপে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ‍ও ধনকুবের ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে শনিবার (৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

বুধবার ফোনে টানা ২৫ মিনিটের মতো কথা বলেন ট্রাম্প ও জেলেনস্কি। এ সময় ইউক্রেনকে সমর্থন করার কথা জানান ট্রাম্প। তবে ঠিক কীভাবে সমর্থন করবেন সে ব্ষিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এই বিষয়টি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে অ্যাক্সিওস। সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্প মাস্ককে ফোন দেন এবং মাস্ক ও জেলেনস্কি সংক্ষিপ্তভাবে কথা বলেন।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফোনালাপে মাস্কের কোম্পানি স্টারলিংকের মাধ্যমে ইউক্রেনকে স্যাটেলাইট সরবরাহের জন্য মাস্ককে ধন্যবাদ জানান জেলেনস্কি। জবাবে মাস্ক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদান অব্যাহত রাখার কথা জানান।

নির্বাচনের আগে, ট্রাম্পের পক্ষে জোরালোভাবে প্রচারণা চালিয়েছিলেন মাস্ক।

মার্কিন সরকারসহ অন্যান্য বিভিন্ন সংস্থার অর্থায়নের মাধ্যমে প্রাথমিকভাবে ইউক্রেনকে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ প্রদান করেছিলেন তিনি।

এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্প ও তার দলের সফল প্রচারণার জন্য প্রশংসা করেছেন।

একটি টুইট বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা ঘনিষ্ঠ সংলাপ বজায় রাখতে এবং আমাদের সহযোগিতাকে এগিয়ে নিতে সম্মত হয়েছি।’

টুইটে তিনি আরও বলেন, ‘শক্তিশালী ও অটল মার্কিন নেতৃত্ব বিশ্ব ও একটি ন্যায্য শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম