ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ১৬:৫২আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৫২

সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন দফতরের দায়িত্ব পেলেন ইলন মাস্ক। এর মধ্যেই ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে তার গোপন বৈঠকের খবর প্রকাশ্যে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাদ্যমটি এই খবর জানিয়েছে।

দুই ইরানি কর্মকর্তা বলেন, সোমবার (১১ নভেম্বর) জাতিসংঘের এক অধিবেশনে পর, ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির সঙ্গে একটি গোপন স্থানে বৈঠক করেছেন ইলন মাস্ক। প্রায় এক ঘণ্টারও বেশি সময় স্থায়ী এই বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমিত করার বিষয়ে আলোচনা করেছেন তারা।

বৈঠকের গোপনীয়তা নিয়ে সূত্রগুলো জানায়, জনসমক্ষে নীতি নিয়ে তাদের আলোচনা করার অনুমোদন নেই। তাই গোপনে এই বৈঠক করতে হয়েছে। তবে আলোচনাটি ‘ইতিবাচক’ ও ‘ফলপ্রসূ’ ছিল।

এ বিষয়ে জানতে চাইলে নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং বলেন, ‘ব্যক্তিগত বৈঠকের বিষয়ে আমরা মন্তব্য করি না। বিশেষ করে বৈঠকটি হয়েছে কি হয়নি।’

ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেও কোনও সাড়া পায়নি নিউ ইয়র্ক টাইমস।

বৈঠকটির মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি দাবি করেন, ইলন মাস্কের পক্ষ থেকেই এই বৈঠকের অনুরোধ করা হয়েছে এবং এতে রাষ্ট্রদূত সাড়া দিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বৈঠকে মাস্ককে তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ইরাভানি। একইসঙ্গে পারস্পারিক ব্যবসা-বাণিজ্য শুরুর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই বৈঠকের বিষয়ে জাতিসংঘে ইরানের মিশনের সঙ্গেও যোগাযোগ করেছে তারা। সেখান থেকেও কোনও সাড়া পায়নি সংবাদমাধ্যমটি।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম