সিঙ্কহোলে নিখোঁজ মার্কিন নারীর সন্ধানে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৪, ২২:২৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২২:২৮

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ৩০ ফুট গভীর একটি সিঙ্কহোলে পড়ে যাওয়া সন্দেহে এক নারীর সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছে। ৬৪ বছর বয়সী এলিজাবেথ পোলার্ড সোমবার রাতে তার পোষা বিড়াল খুঁজতে গিয়ে নিখোঁজ হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে পুলিশকে জানালে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিপজ্জনক সিঙ্কহোলটির অস্তিত্ব টের পান। এটি একটি পরিত্যক্ত কয়লা খনির সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা ওই সিঙ্কহোলে মাইক্রোফোন ও ক্যামেরা পাঠিয়ে তল্লাশি চালাচ্ছেন। তবে এখনও পর্যন্ত পোলার্ডকে খুঁজে পাওয়া যায়নি। ক্যামেরায় একটি জুতার দেখা মিলেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার সকালে পোলার্ডের গাড়ি মার্গারিট শহরের একটি রেস্তোরাঁর পেছনে পাওয়া যায়। গাড়ির ভেতরে তার পাঁচ বছর বয়সী নাতনি ছিল, অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

পেনসিলভানিয়া স্টেট পুলিশের ট্রুপার স্টিফেন লিমানি জানান, সিঙ্কহোলটির আকার ছোট হলেও এর নিচে একটি বড় ফাঁকা জায়গা রয়েছে।

তিনি বলেন, গর্তটি ম্যানহোল ঢাকনার মতো দেখতে, তবে এর নিচের ফাঁকা জায়গা অনেক বড়। ক্যামেরা নামিয়ে আমরা ৩০ ফুট গভীরে ধ্বংসাবশেষের স্তূপ দেখতে পেয়েছি।

কর্মকর্তারা ধারণা করছেন, পোলার্ড বিড়াল খুঁজতে গিয়ে সিঙ্কহোলটির ওপর দাঁড়িয়ে ছিলেন। তারা আশা করছেন, তিনি নিচে কোনও সুরক্ষিত ফাঁকা জায়গায় আশ্রয় নিতে সক্ষম হয়েছেন।

উদ্ধারকাজে রাজ্য সরকারের খনি বিশেষজ্ঞসহ ১০০ জনের বেশি লোক অংশ নিচ্ছেন। স্থিতিশীলতার অভাবে স্থানটিতে একটি অতিরিক্ত গর্ত খনন করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম