২০২৪ সালে যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের রেকর্ড বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৫

যুক্তরাষ্ট্রে চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছে। দেশের আবাসন ও নগর উন্নয়ন (এইচইউডি) বিভাগের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে দেশটিতে এক রাতে এই সংখ্যা বেড়ে আনুমানিক ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

মূলত, যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ও উচ্চ আবাসন মূল্যসহ অন্যান্য কারণে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে বলে জানানো হয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। অর্থাৎ, প্রতি ১০ হাজার মার্কিনির প্রায় ২৩ জনই গৃহহীন।

ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের তথ্য অনুসারে, ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৪ সালের জানুয়ারিতে গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে মধ্যম পর্যায়ের বাড়ি ভাড়া।

এইচইউডি’র প্রতিবেদনে বলা হয়, আবাসন খরচ বৃদ্ধি ছাড়াও মধ্যম ও নিম্ন আয়ের পরিবারগুলোর ‘স্থবির মজুরি’ এবং পদ্ধতিগত বর্ণবাদের অব্যাহত প্রভাবকেও অন্যান্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান অভিবাসন এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন চালুকৃত গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচির অবসানকেও এর জন্য দায়ী করা হয়।

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম