ঘুষ মামলায় দণ্ডিত ট্রাম্প, হয়নি কারাদণ্ড-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ২১:৩১আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২১:৩১

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অপরাধে দণ্ডিত হয়েছেন। প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার ইতিহাস গড়লেন তিনি। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান তাকে ‘নিঃশর্ত অব্যাহতি’ দিয়ে সাজা ঘোষণা করেন। ফলে তাকে কারাদণ্ড বা জরিমানা মুখে পড়তে হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার ঘটনায় ব্যবসায়িক নথি জালিয়াতি। মে মাসে ৩৪টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ‘নিঃশর্ত অব্যাহতি’ বা ‘আনকন্ডিশনাল ডিসচার্জ’ অনুযায়ী, তার দোষী সাব্যস্ত হওয়া রেকর্ডে থাকবে, কিন্তু তাকে কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণের মুখোমুখি হতে হবে না।

শুক্রবারের এই সাজা ঘোষণার আগের দিন মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আইনজীবীদের দণ্ডাদেশ বিলম্বিত করার আবেদন নাকচ করে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই তার দণ্ডাদেশ কার্যকর হলো।

ট্রাম্প তার অপরাধ অস্বীকার করে বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বিচারক মার্চান বলেছেন, এই দণ্ডের মাধ্যমে আইন সবার জন্য সমান এমন বার্তা দেওয়া হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম