ভিসা থাকার পরও বিমানবন্দর থেকে পাকিস্তানি রাষ্ট্রদূতকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫, ১৬:২৬আপডেট : ১১ মার্চ ২০২৫, ২১:১৫

বৈধ ভিসা থাকার পরও তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনাকে কূটনৈতিক মহলে বিরল ও অস্বাভাবিক বলে উল্লেখ করা হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। তার ভিসা সংক্রান্ত একটি সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর কী প্রভাব পড়ে, তা এখনই বলা যাচ্ছে না। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে।

সূত্রগুলো জানায়, বৈধ মার্কিন ভিসা ও সব প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকা সত্ত্বেও লস অ্যাঞ্জেলেসে ব্যক্তিগত সফরে যাওয়ার সময় রাষ্ট্রদূত ওয়াগানকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আটকায়। পরে তাকে শেষ গন্তব্য থেকে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় কূটনৈতিক প্রটোকল ও সিদ্ধান্তের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, রাষ্ট্রদূত ওয়াগান ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূতের ফেরত পাঠানোর বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে কোনও ধরনের অনুমান বা ধারণা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

এর আগে সূত্রের বরাতে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা ওয়াগানের ভিসা সংক্রান্ত বিতর্কিত রেফারেন্স চিহ্নিত করায় তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো হয়। তবে মার্কিন কর্তৃপক্ষের কী ধরনের উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। 

কে কে ওয়াগান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি নেপালের কাঠমান্ডুতে পাকিস্তান দূতাবাসে দ্বিতীয় সচিব, লস অ্যাঞ্জেলেসে পাকিস্তান কনস্যুলেট জেনারেলের ডেপুটি কনসাল জেনারেল, ওমানে পাকিস্তান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন/কাউন্সেলর ও রাষ্ট্রদূত, নাইজারের নিয়ামেতে পাকিস্তান দূতাবাসের মিনিস্টার/চার্জ ডি অ্যাফেয়ার্স/হেড অব মিশন এবং ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওভারসিজ পাকিস্তানিস, কনস্যুলার অ্যাফেয়ার্স ও ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিটের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেছেন। 

এ ঘটনার গুরুত্ব বিবেচনায় ওয়াগানকে ইসলামাবাদে ফেরত এনে তার অবস্থান ব্যাখ্যা করতে বলা হতে পারে বলে সূত্রে জানানো হয়েছে। ইতোমধ্যে পাকিস্তানের শীর্ষ কূটনৈতিক নেতৃত্বকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ও পররাষ্ট্র সচিব আমনা বালোচকে এ বিষয়ে ব্রিফ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় লস অ্যাঞ্জেলেসে নিজেদের কনস্যুলেটকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে। 

সূত্র: জিও নিউজ

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম