দ. কোরিয়ার ওপর ১৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১২:৪৪আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৪৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে। পূর্বঘোষিত ২৫ শতাংশ হুমকির পরিবর্তে এ হার কার্যকর হবে। যা দুই মিত্র দেশের মধ্যকার বাণিজ্য উত্তেজনা কমাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার হোয়াইট হাউজে কোরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প নতুন এই বাণিজ্য চুক্তির ঘোষণা দেন। ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া উচ্চ শুল্কের আগে এটি ছিল একাধিক বাণিজ্য চুক্তির মধ্যে একটি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, যুক্তরাষ্ট্র ও কোরিয়ার মধ্যে পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ বাণিজ্য চুক্তি হয়েছে।

চুক্তিটি দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের জন্য একটি প্রাথমিক কূটনৈতিক পরীক্ষাও ছিল। জুনে দায়িত্ব হওয়া এই নেতা বলেন, চুক্তি রফতানির অনিশ্চয়তা দূর করেছে এবং যুক্তরাষ্ট্রে কোরিয়ার প্রতিযোগীদের তুলনায় কম শুল্ক নির্ধারিত হয়েছে।

ফেসবুকে লি লিখেছেন, আমরা একটি বড় বাধা পার হয়েছি।

ট্রাম্প জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যেই লি জে মিয়ং হোয়াইট হাউজে তার সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করবেন।

চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে এবং ১০০ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য কিনবে বলে জানান ট্রাম্প। বিনিয়োগের মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, চিপ, পারমাণবিক শক্তি, ব্যাটারি ও বায়োটেক খাত।

তবে কোরীয় কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে যে, চাল ও গরুর মাংসের বাজার আরও উন্মুক্ত করা হবে না এবং কৃষিপণ্য সম্পর্কিত মার্কিন শর্ত নিয়ে আলোচনা চলবে।

নতুন চুক্তিতে দক্ষিণ কোরীয় গাড়িতে ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। চিপ ও ওষুধ খাতে দেশটির রফতানি অন্য দেশের তুলনায় বাড়তি শুল্কের মুখে পড়বে না। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামা এই চুক্তির আওতায় পড়ছে না।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী