রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

যুদ্ধবিরতি ছাড়া শান্তিচুক্তিতে সংঘাত থামবে না: মার্কিন কূটনীতিকের বিশ্লেষণ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১৭:৫৮আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৭:৫৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তিচুক্তির আগে যুদ্ধবিরতি জরুরি, অন্যথায় সংঘাত থামবে না বলে সতর্ক করেছেন মার্কিন কূটনীতিক ডোনাল্ড হেফলিন। টাফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুলে অধ্যাপনায় নিযুক্ত এই কূটনীতিক আলাস্কা বৈঠক ও ওয়াশিংটনের নতুন আলোচনাকে ঘিরে তিনি দ্য কনভারসেশন ইউএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

হেফলিন বলেন, এটি আগে থেকেই ব্যর্থতার দিকে যাচ্ছিল। রাশিয়া কিংবা ইউক্রেন কেউই আলোচনায় বসতে প্রস্তুত ছিল না। সঠিকভাবে কূটনৈতিক ও দফতর পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়নি। যুদ্ধবিরতির আশা করা হয়েছিল, কিন্তু সেটি ঘটেনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাইছেন সরাসরি স্থায়ী শান্তিচুক্তিতে যেতে। তবে ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা প্রত্যাখ্যান করেছে। কারণ, শান্তিচুক্তি মানে দখলকৃত ভূখণ্ড ভাগ করে নেওয়া। পুতিনও স্পষ্ট করেছেন ২০১৪ ও ২০২২ সালে দখল করা অঞ্চল ফেরত দেবেন না।

হেফলিনের মতে, এটি ইউক্রেনের জন্য একেবারেই অগ্রহণযোগ্য শর্ত। তিনি বলেন, যদি রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে ভূখণ্ড দখল করে সেটি রাখতে পারে। তবে অন্য দেশও একইভাবে আগ্রাসনে উৎসাহিত হবে। এতে ইউরোপের শতবর্ষের সীমানা মানচিত্র বদলে যাবে, যা মারাত্মক অস্থিরতা সৃষ্টি করবে।

হেফলিন আরও মনে করিয়ে দিয়েছেন যে, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছিল পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়ার শর্তে। এখন যদি পশ্চিমা বিশ্ব কিয়েভকে হতাশ করে, তবে তা শুধু ইউক্রেন নয়, বরং তাইওয়ানের মতো অংশীদারদের কাছেও নেতিবাচক বার্তা পাঠাবে।

মার্কিন কূটনীতিকের আশা, সোমবারের বৈঠকে ট্রাম্প ইউরোপীয় নেতাদের দাবির সঙ্গে একমত হয়ে অন্তত একটি যুদ্ধবিরতির পথে এগোবেন। হেফলিন বলেন, ট্রাম্প কখনও যুদ্ধপন্থি নন। তিনি চান যুদ্ধ থামুক। তবে যদি এই বৈঠক থেকে অন্তত ৬০–৯০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা না আসে, তবে কোনও বাস্তব অগ্রগতি ঘটবে না।

সাক্ষাৎকারে তিনি রাশিয়ার হাতে আটকে পড়া হাজারো ইউক্রেনীয় শিশুর প্রসঙ্গও তোলেন। তার মতে, তাদের ফেরত দেওয়া হলে আলোচনায় ইতিবাচক বার্তা যাবে। তবে সেটি আদৌ হবে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

হেফলিনের মতে, যুদ্ধবিরতি হলো প্রথম ধাপ। একে এড়িয়ে সরাসরি শান্তিচুক্তিতে গেলে সংঘাত শেষ হবে না, বরং আরও জটিল হবে।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী