বৈঠকের আগে ট্রাম্পের সমালোচনায় অস্বস্তিতে দ. কোরীয় প্রেসিডেন্ট লি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ২২:৪৮আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২২:৪৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দক্ষিণ কোরিয়ার কড়া সমালোচনা করেছেন। নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে প্রথম শীর্ষ বৈঠকের কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের এমন মন্তব্যে দুই দেশের জোটে উত্তেজনার সুর দেখা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেছেন, দক্ষিণ কোরিয়ায় যেন শুদ্ধি অভিযান বা বিপ্লব চলছে। তিনি লিখেছেন, এভাবে ব্যবসা করা যায় না।

তবে কোনও প্রমাণ উত্থাপন ছাড়া তার এই মন্তব্য উচ্চ পর্যায়ের বৈঠকের পরিবেশকে অস্বস্তিকর করে তুলেছে।

জুন মাসে আকস্মিক নির্বাচনের মাধ্যমে লি জে মিয়ং ক্ষমতায় আসেন। তার রক্ষণশীল পূর্বসূরি ইউন সুক ইউল গত ডিসেম্বর সামরিক আইন জারির চেষ্টা করায় পদচ্যুত হন। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউন বর্তমানে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি। তার স্ত্রীও দুর্নীতি ও ঘুষের মামলায় অভিযুক্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতি যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটির নিরাপত্তায় মার্কিন সেনা উপস্থিতি ও পারমাণবিক প্রতিরোধমূলক সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে প্রেসিডেন্ট লি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চান, আবার একইসঙ্গে প্রধান বাণিজ্য অংশীদার চীনকেও বিরূপ করতে চান না।

ট্রাম্পের অভিযোগের উৎস স্পষ্ট নয়। তবে কয়েক মাস ধরে সাবেক প্রেসিডেন্ট ইউন-এর সমর্থকেরা ট্রাম্পকে আহ্বান জানাচ্ছেন, ইউনকে ‘কমিউনিস্ট নিপীড়ন’ থেকে রক্ষা করতে তিনি যেন হস্তক্ষেপ করেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তারা ট্রাম্পের মন্তব্য খতিয়ে দেখছে। তবে হোয়াইট হাউজ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী