চার্লি কার্কের হত্যাকারী এখনও পলাতক, তৃতীয় দিনেও চলছে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৫

যুক্তরাষ্ট্রের ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে (ইউভিইউ) কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কার্ককে হত্যাকারী স্নাইপারকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। শুক্রবারও তৃতীয় দিনের মতো তাকে গ্রেফতারে অভিযান চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৩১ বছর বয়সী কার্ককে বুধবার ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনায় গুলি করা হয়। গুলিটি তার গলায় লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রায় তিন হাজার মানুষ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ক্যাম্পাসের একটি ভবনের ছাদ থেকে গুলি চালানোর পর নেমে এসে পাশের ঝোপঝাড়ে প্রবেশ করে। সেখানে পুলিশ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করেছে। তদন্তকারীরা তার আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন।

ইউটাহ পাবলিক সেফটির কমিশনার বো ম্যাসন বলেন, আমরা জুতার ছাপ পেয়েছি, যা স্পষ্টভাবে দেখাচ্ছে তিনি কনভার্স টেনিস জুতা পরেছিলেন।

এফবিআই জানিয়েছে, এখন পর্যন্ত সাত হাজারের বেশি তথ্যসূত্র পেয়েছে তারা। ২০১৩ সালের বোস্টন ম্যারাথন বোমা হামলার পর এ ধরনের বিপুল ডিজিটাল তথ্য প্রথমবার মিললো। হত্যাকারীকে ধরতে সহায়ক তথ্য দিলে ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি।

ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স বলেন, জনগণের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না। তিনি সাধারণ মানুষকে হত্যাকারীর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান জানান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তদন্তকারী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, খুব শিগগিরই আমরা চার্লি কার্কের হত্যাকারীকে গ্রেফতার করবো এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কার্ক ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং রিপাবলিকান যুব রাজনীতির অন্যতম মুখ ছিলেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার পরিবারকে সান্ত্বনা দিতে ইউটাহ গেছেন এবং এয়ার ফোর্স টু-তে করে মরদেহ অ্যারিজোনায় নিয়ে গেছেন।

ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কার্ককে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেওয়া হবে। তিনি বলেন, চার্লি কার্ক ছিলেন এক অসাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের মাঝে তার প্রভাব ছিল অনন্য।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার যে ঊর্ধ্বগতি, এই হত্যাকাণ্ড তা আরও গভীর করলো। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হামলার পর থেকে দেশটিতে তিন শতাধিক রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের