এরদোয়ান-ট্রাম্প বৈঠক: এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে সমঝোতার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১

ওয়াশিংটনে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মূলত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমতি আদায়ের চেষ্টা করবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উষ্ণ হওয়ায় তুরস্ক এ সুযোগ কাজে লাগাতে চাইছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে আঙ্কারাকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু ট্রাম্প ব্যক্তিগতভাবে এরদোয়ানের সঙ্গে ঘনিষ্ঠ এবং মস্কোর প্রতিও ইতিবাচক মনোভাবাপন্ন বলে দুই দেশের মধ্যে নতুন সমঝোতার পথ খুলেছে।

তবে গাজায় ইসরায়েলের হামলা নিয়ে ওয়াশিংটন ও আঙ্কারার অবস্থান একেবারেই ভিন্ন। এরদোয়ান জাতিসংঘে ভাষণে বলেছেন, গাজার নৃশংসতা থামাতে ব্যর্থ হলে সবাই দায়ী হবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন যে, নেতারা সমালোচনা করলেও আসল সমাধান চাইতে হলে শেষ পর্যন্ত হোয়াইট হাউজেই আসতে হয়।

২০২০ সালে ট্রাম্প প্রশাসন রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে এফ-৩৫ কেনার প্রক্রিয়া আটকে যায়। তবে এবার দুই নেতার সদর্থক সম্পর্কের কারণে আঙ্কারা আশা করছে সমাধানের পথ মিলতে পারে। সাবেক তুর্কি কূটনীতিক তিমুর সোইলেমেজ বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে কংগ্রেসের আপত্তি সত্ত্বেও সমঝোতা সম্ভব।

বৈঠকে এফ-৩৫ ছাড়াও ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, জ্বালানি ও আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নতুন এফ-১৬ বিক্রির জন্য ‘স্টেটমেন্ট অব ইন্টেন্ট’ খসড়া করেছে। তবে তুরস্কের হাতে এস-৪০০ থাকার কারণে এফ-৩৫ বিষয়টি বাদ রাখা হয়েছে।

তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। দেশটি মধ্যপ্রাচ্য, কৃষ্ণসাগর ও পূর্ব ভূমধ্যসাগরে শক্তি বাড়াতে যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহী। এফ-১৬ ও এফ-৩৫ ছাড়াও ৪০টি ইউরোফাইটার টাইফুন কেনার পরিকল্পনা করছে তারা।

এছাড়া বৈঠকে ট্রাম্প বোয়িং বিমানের বড় একটি চুক্তি সামনে আনতে চান। তুর্কিশ এয়ারলাইন্স ২০০টির বেশি বিমান কেনার বিষয়ে আলোচনা করছে, যার মধ্যে বোয়িং ৭৮৭ ও ৭৩৭ মডেল রয়েছে। চুক্তির অংশ হিসেবে প্রায় ১০ বিলিয়ন ডলারের জিই ইঞ্জিন সরবরাহও হতে পারে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী