ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৮:২৩আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৪৩

রাশিয়ার সঙ্গে চলমান তিন বছরের যুদ্ধ দ্রুত শেষ না হলে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপচারিতার সময় তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনের কাছে টমাহক বিক্রি করবে না, বরং ন্যাটোর মাধ্যমে সরবরাহ করতে পারে। আমি পুতিনকে (রুশ প্রেসিডেন্ট) বলতে পারি, যুদ্ধ যদি না থামে, তাহলে আমরা সেটা করতে পারি। নাও করতে পারি, কিন্তু করতেও পারি। রাশিয়া কি টমাহক তাদের দিকে আসতে দেখতে চায়? আমি তা মনে করি না।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনকে টমাহক দেওয়ার আগে তিনি জানতে চান, কিয়েভ কীভাবে এসব অস্ত্র ব্যবহার করবে। তিনি যুদ্ধ আরও জটিল হয়ে উঠুক, তা চান না। পরে জেলেনস্কি বলেন, ইউক্রেন কেবল সামরিক লক্ষ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, বেসামরিক এলাকায় নয়।

টমাহক হলো দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা সাধারণত সাগর থেকে নিক্ষেপ করে ভূমিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহার করা হয়। এর পাল্লা প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার, দৈর্ঘ্য ৬ দশমিক ১ মিটার এবং ওজন প্রায় দেড় টন।

বিশ্লেষকদের মতে, ইউক্রেনের হাতে টমাহক এলে রাশিয়া-ন্যাটো সংঘাতের মাত্রা নতুনভাবে রূপ নিতে পারে। তবে ট্রাম্পের মন্তব্যের পর হোয়াইট হাউজ এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেনি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী