বাণিজ্যে অচলাবস্থার জন্য চীনকেই দায়ী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ১৯:৪৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২৩:২৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা পণ্যের ওপর তার প্রস্তাবিত ১০০ শতাংশ শুল্ক দীর্ঘমেয়াদে টেকসই নয়। তবে তিনি দাবি করেছেন, বাণিজ্য আলোচনায় অচলাবস্থার জন্য দায়ী চীন নিজেই। বেইজিং সম্প্রতি বিরল খনিজ রফতানির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি টেকসই নয়, কিন্তু সংখ্যাটা এটাই। তারা আমাকে এটি করতে বাধ্য করেছে।

গত সপ্তাহে ট্রাম্প চীনের যুক্তরাষ্ট্রমুখী রফতানি পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। পাশাপাশি তিনি আগামী ১ নভেম্বর থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার রফতানির ওপর নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেন। যা বর্তমান শুল্ক-ছাড়ের সময়সীমা শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে।

চীনের পক্ষ থেকে বিরল খনিজ উপাদান রফতানিতে হঠাৎ কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রতিক্রিয়াতেই এই নতুন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। প্রযুক্তি পণ্যের উৎপাদনে অত্যাবশ্যক এই উপাদানগুলোর বাজারে চীনের একাধিপত্য রয়েছে।

ট্রাম্প আরও নিশ্চিত করেছেন যে তিনি দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে এই বৈঠক অনিশ্চিত বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

ট্রাম্প বলেন, আমার মনে হয় চীনের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের একটি ন্যায্য চুক্তি দরকার, চুক্তিটা অবশ্যই ন্যায্য হতে হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
‘সুপার-আর্থ’কে গ্রাস করেছে সূর্য, দাবি বিজ্ঞানীদের
হুথিদের লক্ষ্য করে সৌদির ৫৮ দফা বিমান হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি
অন্য পুরুষের সঙ্গে কথা বলা সন্দেহে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা
সর্বশেষ খবর
সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
‘সুপার-আর্থ’কে গ্রাস করেছে সূর্য, দাবি বিজ্ঞানীদের
‘সুপার-আর্থ’কে গ্রাস করেছে সূর্য, দাবি বিজ্ঞানীদের
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনার বদলি
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনার বদলি
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার