ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৬৪, জলবায়ু সম্মেলনের আগে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১৮:১২আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৮:১২

ব্রাজিলের রিও দে জেনেইরো শহরে পুলিশের অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার পরিচালিত এই অভিযানটি শহরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী পুলিশি অভিযান বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাজ্যের গভর্নর ক্লাউদিও কাস্ত্রো জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্যও রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আমরা মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়ছি।

অভিযানে প্রায় ২ হাজার ৫০০ নিরাপত্তা সদস্য অংশ নেন, যা রিওর আলেমাও ও পেনহা ফাভেলা এলাকায় চালানো হয়।

রিওর এসব ফাভেলা ঘনবসতিপূর্ণ ও দরিদ্র অঞ্চল, যেখানে দীর্ঘদিন ধরে মাদকচক্রের আধিপত্য বিরাজ করছে। মঙ্গলবার সকালেই শহরের আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে, যখন গ্যাং সদস্যরা সাঁজোয়া যান থামাতে গাড়ি পুড়িয়ে দেয় এবং গোলাগুলি শুরু করে। পুলিশের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র সন্দেহভাজনরা গ্রেনেডযুক্ত ড্রোন ব্যবহার করছে এবং কেউ কেউ বনের দিকে পালিয়ে যাচ্ছে।

এই অভিযানে টার্গেট করা হয় ‘কমান্ডো ভারমেলহো’ নামের একটি প্রভাবশালী মাদকচক্রকে। রিও রাজ্য সরকার এটিকে এ পর্যন্ত সবচেয়ে বড় অভিযান হিসেবে বর্ণনা করেছে। অভিযান চলাকালে ২৫০টি গ্রেফতার ও তল্লাশি পরোয়ানা কার্যকর করার অংশ হিসেবে ৮১ জনকে আটক করা হয়।

অভিযানের ফলে শহরের একাধিক স্কুল ও চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হয়, বাস রুট পরিবর্তন করতে হয়, এবং রাজ্যের রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

ব্রাজিলের আইনমন্ত্রী রিকার্দো লিউয়ান্দোভস্কি জানিয়েছেন, রাজ্য কর্তৃপক্ষ অভিযান শুরুর আগে ফেডারেল সরকারের কোনও সহযোগিতা চাননি। তিনি বলেন, এটি ছিল রক্তাক্ত অভিযান, যার তথ্য আমরা মূলত সংবাদমাধ্যম থেকেই পেয়েছি।

এ ঘটনায় মানবাধিকার ও নাগরিক সমাজের সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপত্তা বিষয়ক থিংকট্যাংক সাউ দা পাজ-এর নির্বাহী পরিচালক ক্যারোলিনা রিকার্দো বলেন, এটি এক ভয়াবহ ট্র্যাজেডি। এ ধরনের সামরিক ধাঁচের অভিযান সমস্যার মূল জায়গায় আঘাত করে না।

রিওতে এই অভিযান এমন সময় চালানো হলো, যখন শহরটি আগামী সপ্তাহে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০-এর প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে রিও আগামী সপ্তাহে সি৪০ গ্লোবাল মেয়ারস সামিট এবং প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজ আয়োজন করবে। এসব অনুষ্ঠানে অংশ নেবেন পপ তারকা কাইলি মিনোগ ও চারবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভেটেল।

এই কর্মসূচিগুলো মূলত অ্যামাজন অঞ্চলের বেলেম শহরে ১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে নেওয়া হয়েছে।

রিওর ইতিহাসে এর আগে কখনও এত বড় প্রাণহানি ঘটেনি কোনও পুলিশি অভিযানে। এবার নিহতের সংখ্যা পূর্ববর্তী রেকর্ডের দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকদের মতে, বড় আন্তর্জাতিক অনুষ্ঠান ঘিরে অপরাধচক্র দমনে রিও পুলিশ সবসময়ই কঠোর অভিযান চালায়। তবে এত বড় প্রাণহানির ঘটনায় সরকারের কৌশল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

/এএ/
সম্পর্কিত
পাকিস্তানে পুলিশ স্থাপনায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১
জেমিনির স্বয়ংক্রিয় হ্যাকিং, ঢুকল তিন কোম্পানির সিস্টেমে
বহিষ্কারের ভয় নাকি অন্য কিছু: সেই শিক্ষার্থীর আত্মহত্যার নেপথ্যে কি?
সর্বশেষ খবর
ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’
ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’
পে-স্কেলের গেজেট প্রকাশ, জুলাই থেকে কার্যকর
পে-স্কেলের গেজেট প্রকাশ, জুলাই থেকে কার্যকর
প্রস্তুত থাকুন, আগামীর লংমার্চ ঢাকার দিকে: শফিকুর রহমান
প্রস্তুত থাকুন, আগামীর লংমার্চ ঢাকার দিকে: শফিকুর রহমান
পাকিস্তানে পুলিশ স্থাপনায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১
পাকিস্তানে পুলিশ স্থাপনায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ