মিনেসোটায় চলছে অভিবাসনবিরোধী অভিযান, শিশুসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:০৫

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন আইন প্রয়োগ অভিযানে পাঁচ বছর বয়সী এক শিশুসহ তার বাবাকে আটক করেছে মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসিই। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ, শিক্ষা প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সরকারি নিরাপত্তা সংস্থাগুলোর পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও বিতর্কিত করে তুলেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ  খবর জানিয়েছে।

পরিবারটির আইনজীবী মার্ক প্রোকোশ জানান, শিশুটির নাম লিয়াম রামোস। তিনি বলেন, এই শিশুর পরিবারটি ২০২৪ সালে ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয়ের আবেদন করেছিল এবং নিয়ম মেনেই বসবাস করছিল। এই পরিবার কোনোভাবেই আইসিই এড়িয়ে চলছিল না। তারা নির্ধারিত সব নিয়ম অনুসরণ করছিল। একটি ছোট শিশুর সাথে অপরাধীর মতো আচরণ করার কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই।  

কলাম্বিয়া হাইটস পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল থেকে ফেরার পর লিয়াম তার বাবার সঙ্গে বাড়িতে ছিল। ঠিক সেই সময় আইসিই কর্মকর্তারা বাড়ির সামনে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিতে দেখা যায়, এক কর্মকর্তা শিশুটির স্কুলব্যাগ ধরে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। জেলা প্রশাসন জানিয়েছে, ওই বাসায় থাকা আরেকজন প্রাপ্তবয়স্ক শিশুটিকে ঘরের ভেতরে নেওয়ার প্রস্তাব দিলেও কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন। পরে লিয়াম ও তার বাবাকে টেক্সাসের সান অ্যান্টোনিওর একটি আটক কেন্দ্রে পাঠানো হয়।

অন্যদিকে আইসিই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা শিশুটিকে আটক করেনি। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, “একজন অপরাধী অবৈধ অভিবাসী কর্মকর্তাদের কাছ থেকে পালানোর সময় তার সন্তানকে ফেলে যান। আমাদের কর্মকর্তারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করেছেন।” আইসিই আরও দাবি করেছে, শিশুটিকে ঘরের ভেতরে নেওয়ার জন্য তারা একাধিকবার চেষ্টা করেছিল।

অপারেশন মেট্রো সার্জ নামে মিনেসোটায় পরিচালিত এক অভিবাসনবিরোধী অভিযান চলাকালীন এমন ঘটনা ঘটেছে। এই অভিযানের আওতায় মিনিয়াপোলিস, সেন্ট পলসহ বিভিন্ন শহরে আইসিই তৎপরতা বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, সাম্প্রতিক অভিযানগুলো অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয়, অনিশ্চয়তা ও মানসিক চাপ সৃষ্টি করছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বলছে, তাদের অভিযান আইনসম্মত এবং সমাজের জন্য গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত ব্যক্তিদের লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।  

বিশ্লেষকদের মতে, মিনেসোটায় সাম্প্রতিক আইসিই অভিযানের ফলে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির মানবিক দিক, শিশুদের সুরক্ষা এবং আইন প্রয়োগের সীমা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পাঁচ বছরের শিশুকে আটক করার অভিযোগ ঘিরে দেশজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা আগামী দিনে অভিবাসন নীতি ও আইন প্রয়োগ পদ্ধতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

/এমবিএম/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের