মৃতদেহ অবমাননার দায়ে কলোরাডোর অন্ত্যেষ্টিক্রিয়াকেন্দ্রের পরিচালককে ৪০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৭

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়াকেন্দ্রে  প্রায় ২০০টি পচনধরা মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালককে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই ঘটনায় শোকাহত পরিবারগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অঙ্গরাজ্যের অন্ত্যেষ্টিক্রিয়া খাতের তদারকিতে বড় ধরনের ঘাটতি সামনে এসেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আদালতে দেওয়া সাক্ষ্যে কেলি ম্যাকিন বলেন, “আমি সেই সন্তান, যার মাকে শত শত মৃতদেহের সঙ্গে ফেলে রেখে পচতে দেওয়া হয়েছিল।” তিনি আরও বলেন, পরিস্থিতি দেখে আমার হৃদয় ভেঙ্গে গেছে। আমি এখন সর্বদা ইশ্বরের কাছে করুণা প্রার্থনা করি।” শুনানিতে পরিবারের সদস্যরা দীর্ঘস্থায়ী মানসিক ট্রমার কথা তুলে ধরে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

প্রসিকিউটরদের তথ্যে জানা যায়, কলোরাডোর পেনরোজে অবস্থিত ‘রিটার্ন টু নেচার’ অন্ত্যেষ্টিক্রিয়াকেন্দ্রের যৌথমালিক জন হলফোর্ড চার বছরের মধ্যে ১৮৯টি মৃতদেহ অনিয়মিতভাবে সংরক্ষণের দায়ে দোষ স্বীকার করেন। পরিবারের সদস্যদের কাছে প্রকৃত দেহাবশেষের বদলে ভুয়া ছাই দেওয়া হয়েছিল। শিশু ও ভ্রূণসহ বহু মৃতদেহ কোনো ধরনের রেফ্রিজারেশন ছাড়াই ফেলে রাখা হয়।

বিচারক এরিক বেন্টলি হলফোর্ডের ক্ষমা প্রার্থনার কথা উল্লেখ করলেও অপরাধের ভয়াবহতার ওপর জোর দেন। তিনি বলেন, তার এসব কাজ মানুষের আন্তঃব্যক্তিক বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে। আদালতে হলফোর্ড স্বীকার করেন, বারবার সুযোগ থাকা সত্ত্বেও তিনি এই অনিয়ম বন্ধ করতে ব্যর্থ হয়েছেন এবং তার কাজের প্রভাব প্রজন্মজুড়ে প্রতিধ্বনিত হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, পর্যাপ্ত অর্থ আয় সত্ত্বেও জন হলফোর্ড ও তার সাবেক স্ত্রী ক্যারি হলফোর্ড লোভের বশবর্তী হয়েই এই অপরাধ করেছেন। বর্তমানে উভয়েই একই ধরনের অভিযোগে দোষ স্বীকার করেছেন এবং সাজা ঘোষণার অপেক্ষায় আছেন।  

কলোরাডো স্প্রিংসের দক্ষিণে অবস্থিত ওই অন্ত্যেষ্টিক্রিয়াকেন্দ্রটি পরিবেশবান্ধব নানা উপকরণে বিশেষায়িত ছিল, যেখানে বায়োডিগ্রেডেবল কফিন ব্যবহার করা হয় এবং কোনো পচনরোধকারী রাসায়নিক প্রয়োগ করা হয় না। প্রতিবেশীদের তীব্র দুর্গন্ধের অভিযোগের পর তদন্ত শুরু হলে গত বছরের অক্টোবরে প্রথম দফায় ১১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়।

কলোরাডোতে পরিবেশবান্ধব অন্ত্যেষ্টিক্রিয়া বৈধ হলেও আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে দাফন অথবা যথাযথভাবে শীতল সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। তবে সে সময় অন্ত্যেষ্টিক্রিয়াকেন্দ্রের পরিচালকদের লাইসেন্স বা আনুষ্ঠানিক প্রশিক্ষণের কোনো বাধ্যবাধকতা ছিল না। এই কেলেঙ্কারির পর কলোরাডো অঙ্গরাজ্যে আরও কঠোর আইন পাস করা হয়েছে।

/এমবিএম/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম