আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা, সম্পদ বিক্রি ও ঋণের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ

রাইনা সিদ্দিকী
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০১

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনাতে চলছে তীব্র অর্থনৈতিক মন্দা। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে ক্রমেই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। খাবার কেনার মতো মৌলিক প্রয়োজন মেটাতেও অনেকে ঋণ নিচ্ছেন এবং ব্যক্তিগত সম্পদ বিক্রি করছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী,মাসের মাঝামাঝি সময়েই দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষের মাসিক আয় শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী বেতন পাওয়া পর্যন্ত তারা ক্রেডিট কার্ড, ব্যাংক ঋণ এবং আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নিয়ে দৈনন্দিন ব্যয় নির্বাহ করছেন। কেউ কেউ জীবনযাত্রার খরচ সামাল দিতে ব্যক্তিগত জিনিসপত্র বিক্রির পথও বেছে নিচ্ছেন।

৪৩ বছর বয়সী নাগরিক ডিয়েগো নাকাসিও বলেন, আগে নিয়মিত আয়ের মাধ্যমে পরিবার চালানো সম্ভব হলেও এখন শুধু খাদ্য কেনার জন্যই ঋণ নিতে হচ্ছে। তার ভাষায়, এ ধরনের পরিস্থিতির মুখোমুখি তারা আগে কখনো হননি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের বড় একটি জনগোষ্ঠী খাদ্যপণ্য, বিদ্যুৎ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সেবা কিনতে ঋণের ওপর নির্ভর করছে, যা তাদের আর্থিক চাপ ও মানসিক উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক নীতির পরিবর্তন, উচ্চ মুদ্রাস্ফীতি এবং আয়-ব্যয়ের ভারসাম্যহীনতার ফলে সাধারণ পরিবারগুলো কঠিন বাস্তবতার মুখে পড়েছে।

এ পরিস্থিতিতে পর্যবেক্ষকদের আশঙ্কা, অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নত না হলে সাধারণ মানুষের ওপর ঋণের বোঝা আরও বাড়তে পারে।

/আরএস/ /এমবিএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী