মার্কিন চাপে পদত্যাগ করবেন না কিউবার প্রেসিডেন্ট, পাশে থাকার বার্তা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ২৩:০১আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২৩:০১

যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপ আর হুমকির মুখেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। একটি মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং বিপ্লবীদের অভিধানে পদত্যাগ বলে কোনও শব্দ নেই।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ৬৫ বছর বয়সী এই নেতা বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের মর্জির ওপর নির্ভরশীল নই। যে মার্কিন সরকার কিউবার বিরুদ্ধে শত্রুভাবাপন্ন নীতি গ্রহণ করেছে, কিউবার কাছে কিছু দাবি করার মতো নৈতিক অবস্থান তাদের নেই।’

জানুয়ারি মাসে ভেনিজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হওয়ার পর থেকেই কিউবায় ভয়াবহ জ্বালানি সংকট চলছে। যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে ট্রাম্প প্রশাসন কিউবার ওপর এক প্রকার কার্যত তেল অবরোধ আরোপ করে রেখেছে। এমনকি কোনও দেশ কিউবার কাছে তেল বিক্রি করলে তাদের ওপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন। কিউবা তার চাহিদার মাত্র ৪০ শতাংশ জ্বালানি উৎপাদন করতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার কিউবা ‘দখল’ করার ইঙ্গিত দিয়েছেন এবং দেশটির নেতাদের মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন।

ওয়াশিংটনের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার কিউবা সফর করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। দিয়াজ-কানেলের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘আমরা কিউবাকে কোনোভাবেই ত্যাগ করতে পারি না। কিউবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্রশ্নই আসে না। ওয়াশিংটন যাই বলুক না কেন, পশ্চিম গোলার্ধে রাশিয়ার স্বার্থ থেকে আমরা পিছিয়ে আসব না।’

গত মার্চ মাসের শেষে অ্যানাতোলি কোলোডকিন নামের একটি রুশ ট্যাঙ্কার ৭ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে কিউবায় পৌঁছায়। রিয়াবকভ জানিয়েছেন, কিউবার জন্য রাশিয়ার সহায়তা কেবল একটি জাহাজে সীমাবদ্ধ থাকবে না। তিনি যুক্তরাষ্ট্রের এই অবরোধকে ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করেন।

এদিকে রুশ তেলের ট্যাঙ্কারটি কিউবায় ভেড়ার অনুমতি দিলেও ট্রাম্পের ভাষায়, ‘কিউবা শেষ হয়ে গেছে।’ তিনি ওই সময় বলেছিলেন, কিউবায় একটি খারাপ শাসনব্যবস্থা এবং দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব রয়েছে। তারা এক জাহাজ তেল পেলো কি পেলো না, তাতে কিছু যায় আসে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী