আর্টেমিস-২: চন্দ্রজয় করে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৭

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর মানবজাতির প্রথম চন্দ্রাভিযান শেষ করে নাটকীয়ভাবে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। শুক্রবার প্রশান্ত মহাসাগরে তাদের বহনকারী ক্যাপসুলটি অবতরণ করে। নাটকীয় এই অবতরণের মধ্য দিয়ে ইতিহাস গড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন সংবাদমাধ্যম এপি ও সিএনএন এ খবর জানিয়েছে।

কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেনকে বহনকারী ওরিয়ন ক্যাপসুল ‘ইন্টিগ্রিটি’ স্বয়ংক্রিয় পাইলটের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে। বায়ুমণ্ডলে প্রবেশের সময় এর গতি ছিল শব্দের চেয়ে ৩৩ গুণ বেশি (ম্যাক ৩৩), যা ছিল ষাট ও সত্তরের দশকের অ্যাপোলো মিশনের পর এক বিরল দৃশ্য।

সমুদ্রে অবতরণের পর আর্টেমিস-২-এর কমান্ডার রিড ওয়াইজম্যান ওরিয়ন বলেন, কী অসাধারণ এক যাত্রা ছিল। আমরা স্থিতিশীল আছি। চার নভোচারীই সম্পূর্ণ সুস্থ আছেন।

নাসা জানিয়েছে, এই অভিযানের জন্য ১০ দিনের সময়সীমা নির্ধারিত থাকলেও ৯ দিন ১ ঘণ্টা ৩২ মিনিট ১৫ সেকেন্ডেই সফলভাবে মিশনটি শেষ হয়েছে।

যেভাবে উদ্ধার করা হলো

সমুদ্রে অবতরণের পর নভোচারীদের উদ্ধারে বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়: প্রথমে ওরিয়ন ক্যাপসুল থেকে নভোচারীদের একটি নৌযানে নেওয়া হয়, যাকে বলা হয় ‘ফ্রন্ট পোর্চ’। সেখান থেকে হেলিকপ্টারে করে তাদের মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘ইউএসএস জন পি মুরথা’তে নেওয়া হয়।

উদ্ধারকারী জাহাজটিতে অত্যাধুনিক হেলিকপ্টার প্যাড এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম রয়েছে। জাহাজের মেডিক্যাল বে-তে চিকিৎসকেরা নভোচারীদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা নিবিড়ভাবে পরীক্ষা করবেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হবে।

মহাকাশে রেকর্ডের ছড়াছড়ি

গত ১ এপ্রিল ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের পর প্রায় ১০ দিনের এই মিশনে একের পর এক রেকর্ড ভেঙেছেন নভোচারীরা। তারা পৃথিবী থেকে ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল (৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার) দূরে পাড়ি দিয়ে অ্যাপোলো-১৩-এর রেকর্ড ভেঙে দেন। এটিই এখন পর্যন্ত পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরবর্তী যাত্রার রেকর্ড।

চাঁদে অবতরণ বা প্রদক্ষিণ না করলেও নভোচারীরা চাঁদের সেই দূরবর্তী অংশের ছবি তুলেছেন যা আগে কখনো মানুষের চোখে পড়েনি। এছাড়া মহাকাশ থেকে তারা একটি পূর্ণ সূর্যগ্রহণও উপভোগ করেন।

পরবর্তী গন্তব্য: ২০২৮-এ চাঁদে অবতরণ

আর্টেমিস-২ ছিল মূলত ভবিষ্যতের চন্দ্রাভিযানের একটি পরীক্ষামূলক ফ্লাইট। নাসা জানিয়েছে, আগামী বছর ‘আর্টেমিস-৩’ মিশনে নভোচারীরা পৃথিবীর কক্ষপথে লুনার ল্যান্ডারের সঙ্গে ডকিং বা সংযোগ স্থাপনের মহড়া দেবেন। আর সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালে ‘আর্টেমিস-৪’ মিশনের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবারের মতো মানুষ নামানোর চেষ্টা করা হবে।

/এএস/ 
সম্পর্কিত
এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
রান্নাঘরের মেঝে ঝাড়ু দেওয়ার সময়ই নোবেল জয়ের খবর পান অ্যান কার্সন
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
সর্বশেষ খবর
মিরপুর ১০-এ জুলাই যোদ্ধাদের নামফলক অপসারণ, পুনঃস্থাপনের উদ্যোগ ডিএনসিসির
মিরপুর ১০-এ জুলাই যোদ্ধাদের নামফলক অপসারণ, পুনঃস্থাপনের উদ্যোগ ডিএনসিসির
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপসারণ দাবি সাদিক কায়েমের
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপসারণ দাবি সাদিক কায়েমের
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ