হাইতিতে পাহাড়চূড়ার ঐতিহাসিক দুর্গে হুড়োহুড়ি, নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ২৩:৩০আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ২৩:৩০

হাইতির উত্তরাঞ্চলে একটি পাহাড়চূড়ার ঐতিহাসিক দুর্গে ভয়াবহ হুড়োহুড়িতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই তরুণ। এই ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান জিন হেনরি পেটিট জানান, শনিবার সিটাডেল হেনরি দুর্গে এই দুর্ঘটনা ঘটে।

ঊনবিংশ শতাব্দীর এই বিশাল দুর্গটি ফ্রান্সের কাছ থেকে হাইতির স্বাধীনতার পরপরই নির্মিত হয়েছিল। স্থানীয় সংবাদপত্র লে নুভেলিস্ত-কে তিনি বলেন, নিখোঁজদের সংখ্যা অনেক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত কয়েক ডজন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, পর্যটকরা দুর্গের একটি সরু প্রবেশপথে গাদাগাদি করে অবস্থান করছিলেন। একপর্যায়ে ভেতরে ঢোকার এবং বাইরে বেরোনোর চেষ্টা করা মানুষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, টিকটকে প্রচারের পর সেখানে বিশাল জনসমাগম হয়েছিল। দুর্গের কাছে একটি ঝগড়া থামাতে পুলিশ অতিরিক্ত টিয়ারগ্যাস ব্যবহার করছে, এমন গুজবের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়লে এই প্রাণঘাতী হুড়োহুড়ি শুরু হয়।

হাইতির সংস্কৃতিমন্ত্রী ইমানুয়েল মেনার্ড ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল কাজ করছে।

তিনি জানান, ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

হাইতির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি পর্যটন কার্যক্রমে অনেক তরুণ একত্রিত হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তদন্ত চলাকালীন জনগণকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
সর্বশেষ খবর
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক