একদিনেই কোটিপতি হয়েছেন ওপেনএআই’র ৬০০ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৬, ১৭:১৭আপডেট : ১১ মে ২০২৬, ১৮:১৩

গত বছরের অক্টোবরের এক সাধারণ দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের ৬০০-এর বেশি কর্মীর জীবনে নিয়ে আসে অভাবনীয় এক মুহূর্ত। ওই একদিনেই ওপেনএআইয়ের বর্তমান ও সাবেক কর্মীরা সম্মিলিতভাবে ৬৬০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন। এর ফলে গড়ে একেকজন কর্মীর পকেটে এসেছে প্রায় ১ কোটি ১০ লাখ ডলার। প্রযুক্তি শিল্পের ইতিহাসে সাধারণ কর্মীদের একসঙ্গে এত বিশাল অঙ্কের অর্থ আয়ের ঘটনা এর আগে কখনও দেখা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭৫ জন কর্মী সর্বোচ্চ অনুমোদিত সীমা অর্থাৎ ৩ কোটি ডলার করে আয় করেছেন। যারা সাত বছর আগে ওপেনএআইতে যোগ দিয়েছিলেন তাদের শেয়ারের দাম বেড়েছে ১০০ গুণেরও বেশি। তুলনা করলে দেখা যায়, একই সময়ে নাসডাক কম্পোজিট সূচক বেড়েছে মাত্র তিন গুণ। আইপিও বা শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের কোম্পানিগুলো যে কী পরিমাণ সম্পদ তৈরি করছে, এই ঘটনা তারই প্রমাণ।

বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন আইপিওতে যাওয়ার চেয়ে টেন্ডার অফারের মাধ্যমে কর্মীদের পুরস্কৃত করতে বেশি আগ্রহী। বিনিয়োগকারীদের চাহিদার কথা মাথায় রেখে ওপেনএআই তাদের অভ্যন্তরীণ শেয়ার বিক্রির সীমা ১ কোটি ডলার থেকে বাড়িয়ে ৩ কোটি ডলার করেছে। নিয়ম অনুযায়ী, ওপেনএআইয়ের কর্মীরা শেয়ার পাওয়ার পর বিক্রির জন্য দুই বছর অপেক্ষা করতে হয়। চ্যাটজিপিটি চালুর পর গত অক্টোবরেই অনেক কর্মী প্রথমবার শেয়ার বিক্রির সুযোগ পান।

তবে এই বিপুল অর্থ হাতে পেয়েও সবাই তা নিজের পকেটে রাখেননি। অনেকেই তাদের শেয়ারের একটি অংশ ডোনার-অ্যাডভাইজড ফান্ডে দান করেছেন। এই দাতব্য বিনিয়োগ অ্যাকাউন্টগুলোর মাধ্যমে যেমন পরোপকার করা যায়, তেমনি একই অর্থবছরে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়।

ওপেনএআইতে নির্দিষ্ট কিছু কারিগরি পদে বেতন ৫ লাখ ডলারেরও বেশি। অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় ওপেনএআইয়ের শেয়ারভিত্তিক পারিশ্রমিক অনেক বেশি। এমনকি ২০২৫ সালে অনেক কর্মীকে কয়েক মিলিয়ন ডলারের এককালীন বোনাসও দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের নির্বাহীদের হাতে থাকা ইক্যুইটির পরিমাণও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানের হাতে থাকা শেয়ারের আনুমানিক মূল্য ৩ হাজার কোটি ডলার। তবে অবাক করার মতো বিষয় হলো, প্রতিষ্ঠানটি একটি অলাভজনক কাঠামোয় পরিচালিত হওয়ায় এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের নিজের কোনও ইক্যুইটি নেই।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু