পেন্টাগনে ‘ঝুঁকিপূর্ণ রাসায়নিক’ আতঙ্ক, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৬, ২১:৪৪আপডেট : ১১ জুন ২০২৬, ২১:৪৪

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশাল সদর দফতর পেন্টাগনে একটি ‘ঝুঁকিপূর্ণ রাসায়নিক’  সংক্রান্ত ঘটনার তদন্ত শুরু করেছেন দমকল কর্মীরা। এই ঘটনার পর ভবনটির একটি অংশে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, প্রতিরক্ষা দফতর বর্তমানে স্ট্যান্ডার্ড সুরক্ষা প্রোটোকল বাস্তবায়ন করছে, যার মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য নিরাপদ স্থানে অবস্থানের আদেশও অন্তর্ভুক্ত রয়েছে।

ভবনটির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আধুনিক উল্লেখ করে পার্নেল আরও বলেন, ভবন এবং এর ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পেন্টাগনের অত্যন্ত পরিশীলিত ও অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। সেই স্বয়ংক্রিয় ব্যবস্থাগুলোই পেন্টাগনের ভেতরের বায়ুর গুণগতমানে একটি সমস্যা শনাক্ত করেছে। এই সমস্যার গুরুত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া জরুরি ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আর্লিংটন কাউন্টির ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সির (পিএফপিএ) হ্যাজমেট টিমের সহায়তায় আমাদের হ্যাজার্ডাস মেটেরিয়ালস টিমসহ অন্য ইউনিটগুলো পেন্টাগনে একটি ঝুঁকিপূর্ণ রাসায়নিক ঘটনার প্রেক্ষিতে বর্তমানে কাজ করছে। তবে এই ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনও তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রায় ৬ লাখ বর্গমিটার আয়তনের পেন্টাগন ভবনটি বিশ্বের বৃহত্তম কম তলাবিশিষ্ট অফিস ভবন। প্রতিদিন প্রায় ৩০ হাজার সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মী এই বিশাল স্থাপনাটিতে কাজ করেন।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
ভারত মণ্ডপমের ভেতরে কী আছে?
সর্বশেষ খবর
ঘর সাজাতে গিয়ে যে খরচগুলো অপ্রয়োজনীয়
ঘর সাজাতে গিয়ে যে খরচগুলো অপ্রয়োজনীয়
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে