সুঁইকে যিনি ভয় পেতেন তিনিই গড়লেন রক্তদানে বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৮

অন্যকে সাহায্য করার একটি সাধারণ তাগিদ থেকে নিয়মিত রক্ত দিতে গিয়ে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। গত কয়েক দশক ধরে নিয়মিত রক্ত দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন ড্যান রায়ান নামের ওই ব্যক্তি।

১৯৫৬ সালের ১ নভেম্বর জন্ম নেওয়া ড্যান রায়ান রেড ক্রসে এ পর্যন্ত ৩০ গ্যালনেরও বেশি (১১৩ দশমিক ৫৬২ লিটার) রক্ত দান করেছেন। এই বিপুল পরিমাণ রক্ত ৩৪৪ ক্যান কোকা-কোলার সমতুল্য। যেখানে একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মাত্র ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ গ্যালন রক্ত থাকে, সেখানে ড্যানের এই অবদান অবিশ্বাস্য। গত ২৪ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাল্টায় পুরুষ হিসেবে সবচেয়ে বেশি ‘হোল ব্লাড’ দেওয়ার এই রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়।

অথচ একসময় সুঁই দেখলেই ভয় পেতেন ড্যান। ১৯৮০ সালে তার প্রয়াত ভাইয়ের অনুপ্রেরণায় তিনি প্রথমবার রক্ত দিতে যান। ড্যান জানান, তার ভাই নিয়মিত রক্ত দিতেন এবং তিনিই বুঝিয়েছিলেন যে রক্তদান কীভাবে মানুষের জীবন বাঁচায়। শুরুতে রাজি না হওয়ায় ভাই তাকে মজা করে ‘চিকেন’ (ভীতু) বলে খ্যাপাতেন এবং রক্ত দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন।

প্রথম রক্তদানের অভিজ্ঞতা স্মরণ করে ড্যান বলেন, সুঁই ফোটানোর সময় আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। তবে অজানা ভয়টাই আসলে আসল দাতা হওয়ার চেয়ে বেশি ভীতিকর ছিল। রেড ক্রস কর্মীদের চমৎকার ব্যবহারে তার সেই ভয় কেটে যায়।

এরপর থেকে গত ৪৬ বছর ধরে নিয়মিত রক্ত দিয়ে আসছেন ড্যান। মাঝে শুধু ম্যালেরিয়ার ওষুধের কারণে তিন বছর বিরতি নিয়েছিলেন। নিয়মিত রক্তদাতাদের কৃতজ্ঞতা জানাতে আমেরিকান রেড ক্রস বিশেষ ‘মাইলস্টোন পিন’ উপহার দেয়। মে ২০২৬ পর্যন্ত ড্যান এমন ৩২টি পিন সংগ্রহ করেছেন। দীর্ঘদিন এগুলো ড্রয়ারে পড়ে থাকলেও ১৫ বছর আগে কাঠের কাজের শখ থেকে তিনি একটি ফ্রেম তৈরি করে পিনগুলো সাজিয়ে রাখেন। ফ্রেমটিতে ৪০টি পিন রাখার জায়গা আছে। ড্যান যদি এভাবে রক্ত দেওয়া চালিয়ে যান, তবে তার ৮০তম জন্মদিনের ঠিক আগে তিনি ৪০ গ্যালন রক্তদানের মাইলফলক স্পর্শ করবেন।

এই দীর্ঘ যাত্রা প্রসঙ্গে ড্যান বলেন, এটি আমাকে দারুণ অনুভূতি দেয় এবং আশা করি আমার রক্ত মানুষের উপকারে আসছে।

তার নিজের বাবারও একবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ড্যান মনে করেন, এই সম্মান ও কৃতিত্বে তার ভাইয়েরও অবদান সমান। কারণ ভাই না থাকলে এর কিছুই হতো না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খেতাব পাওয়াটাকে এখনও ‘অবিশ্বাস্য’ মনে হয় ড্যানের কাছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ
সর্বশেষ খবর
দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ: আইজিপি
দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ: আইজিপি
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম