ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ ঘিরে উত্তেজনা, কী ঘোষণা আসতে পারে

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ২২:০০ আপডেট : ১৪ জুলাই ২০২৬, ২২:০০

আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাইম-টাইমে সরাসরি সম্প্রচারিতব্য এই ভাষণে নির্বাচনের সুরক্ষা, ইরান পরিস্থিতি এবং নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে হওয়া অন্যান্য বিষয় তুলে ধরবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্টের একজন সিনিয়র উপদেষ্টা এই তথ্য নিশ্চিত করেছেন।

ভাষণের বিষয়বস্তু সম্পর্কে ওই উপদেষ্টা বলেন, এটি মূলত বিভিন্ন বিষয়ের একটি মিশ্রণ হতে যাচ্ছে।

সাংবাদিকদের মুখোমুখি হতে সব সময় প্রস্তুত থাকলেও, হোয়াইট হাউস থেকে সরাসরি ক্যামেরার সামনে এমন প্রাইম-টাইম ভাষণ ট্রাম্প খুব একটা দেননি। তবে উপদেষ্টা জানিয়েছেন, ট্রাম্প এখন থেকে এই ধরনের সরাসরি ভাষণ আরও বেশি দিতে চান।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা করেন যে, আগামী বৃহস্পতিবার পূর্ব উপকূলীয় সময় রাত ৯টায় তিনি ‘জাতির উদ্দেশে ভাষণ’ দেবেন। তবে হোয়াইট হাউসের ঠিক কোন স্থান থেকে তিনি কথা বলবেন এবং নির্দিষ্ট কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে ট্রাম্পের মাথায় এখন দুটি প্রধান ইস্যু ঘুরপাক খাচ্ছে।

ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘাতের বিষয়ে উপদেষ্টা বলেন, পরিস্থিতি প্রতি মিনিটে পাল্টাচ্ছে, তবে এটি এমন একটি বিষয় যা নিয়ে তিনি কথা বলতে চান। এছাড়া প্রেসিডেন্ট মূলত সেভ আমেরিকা অ্যাক্ট পাস করাতে চান, যা মূলত ভোটারদের কঠোর পরিচয়পত্র যাচাই সংক্রান্ত একটি আইন।

বর্তমানে আইনটি কংগ্রেসে আটকে আছে। এছাড়া, ২০২০ সালের নির্বাচন নিয়ে তার প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তাদের পর্যালোচনার ফলাফলও তিনি উপস্থাপন করতে পারেন।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে নিজের পরাজয় ট্রাম্প কখনোই স্বীকার করেননি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন নাকচ করে দিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা। গুজব ছড়িয়ে যে, প্রেসিডেন্ট জর্জিয়া অঙ্গরাজ্যের ২০২০ সালের সিনেট নির্বাচন নিয়ে কথা বলবেন।  

ট্রাম্প শেষ পর্যন্ত সুনির্দিষ্ট কোন বিষয়ে কথা বলবেন, তা আগে থেকে নিশ্চিত করে বলা কঠিন। তিনি মূলত জনগণের উদ্দেশে কথা বলতে চান এবং এটি আরও বেশি করার ইচ্ছা তার রয়েছে।

উপদেষ্টা বলেন, আমরা এই ধরনের ভাষণ নিয়মিত দেওয়ার একটি ধারা তৈরি করতে চাই। যখন আপনি প্রাইম-টাইমে এমন ভাষণ দেবেন, তখন তা প্রেসিডেন্টের বক্তব্যকে মানুষের কাছে আরও বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ করে তোলে।

/এএ/
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা