দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ২৩:১৫ আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২৩:১৫

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক বলেছেন, ২০৩৬ সালে টাকার কোনও গুরুত্বই থাকবে না। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেছেন।

তার মতে, আগামী ১০ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট মানুষের চাহিদার চেয়েও বেশি পণ্য ও সেবা সরবরাহ করবে, যার ফলে সবার জন্য এক অবিশ্বাস্য প্রাচুর্য তৈরি হবে। যখন প্রয়োজনীয় খাবার, আবাসন বা বিনোদনের মতো সব সেবা রোবটই অতিমাত্রায় দেবে, তখন আর অর্থের প্রয়োজন থাকবে না বলেই মনে করেন তিনি।

তবে এই ইতিবাচক চিত্র ছাড়াও মাস্ক সতর্ক করে বলেন, ২০৩৬ সালের মধ্যে বুদ্ধিমত্তার দিক থেকে অনেক এগিয়ে গিয়ে মানুষের ওপর নিয়ন্ত্রণ নিতে পারে রোবট। এআই আগামী ৫ বছরের মধ্যেই সমগ্র মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে বলে দাবি করেন তিনি।

মাস্কের এই মন্তব্যের সঙ্গে কিছুটা সুর মিলিয়েছেন তার সাবেক বন্ধু ও ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং গুগলের এআই প্রধান ডেমিস হাসাবিস। ওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক সাম্প্রতিক এক গবেষণায় সতর্ক করেছে যে, ভবিষ্যৎ এআই মডেলগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই আরও শক্তিশালী উত্তরসূরি তৈরি করতে পারে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
যেসব স্থানে এআই চশমা নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু
সর্বশেষ খবর
যেসব স্থানে এআই চশমা নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে
যেসব স্থানে এআই চশমা নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে: মাহদী আমিন
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে: মাহদী আমিন
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বেনিন গোলকিপারের হুঁশিয়ারি, ‘মেসি গোল করতে চাইলে নিজের যোগ্যতায় করুক’
বেনিন গোলকিপারের হুঁশিয়ারি, ‘মেসি গোল করতে চাইলে নিজের যোগ্যতায় করুক’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের