যেসব স্থানে এআই চশমা নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১৬:০৭ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৬:০৭

জনসমাগমস্থলে মানুষের অজান্তে ছবি, ভিডিও বা অডিও ধারণের আশঙ্কায় নির্দিষ্ট কিছু স্থানে এআই চশমা ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব দিতে যাচ্ছে নরওয়ে সরকার। সোমবার (০৫ অক্টোবর) দেশটির সরকার এ পরিকল্পনার কথা জানিয়েছে।

সরকারের প্রস্তাব অনুযায়ী, পার্ক, সমুদ্রসৈকত, জাদুঘর, শপিং সেন্টার ও বিভিন্ন জনসমাগমপূর্ণ অনুষ্ঠানের মতো জায়গায় এ নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। এসব স্থানে সাধারণত মানুষ নিয়মিত জড়ো হন।

নরওয়ের ডিজিটালাইজেশন ও পাবলিক গভর্ন্যান্সমন্ত্রী তোরগেইর মিকায়েলসেন বলেন, নতুন ও শক্তিশালী প্রযুক্তি এমনভাবে ব্যবহৃত হচ্ছে, যেখানে মানুষের অজান্তেই তাদের ছবি, ভিডিও বা অডিও ধারণ করা হতে পারে এ নিয়ে তিনি উদ্বিগ্ন।

এ ছাড়া স্কুল, খেলার মাঠ ও তরুণদের ক্লাবের মতো স্থানেও নিষেধাজ্ঞাটি কার্যকর হতে পারে। চিকিৎসকের কার্যালয়, সুইমিং পুল এবং পোশাক পরিবর্তনের কক্ষযুক্ত জিমের মতো ব্যক্তিগত গোপনীয়তার জন্য সংবেদনশীল স্থানও এর আওতায় আসতে পারে।

তবে এআই চশমার ওপর সার্বিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নেই বলে জানিয়েছে নরওয়ে সরকার। ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে এবং অন্যদের সম্মতি ছাড়া ছবি, ভিডিও বা অডিও ধারণের ঝুঁকি নেই এমন পরিস্থিতিতে এসব চশমা ব্যবহারের সুযোগ থাকবে।

কোন কোন প্রযুক্তি নিষেধাজ্ঞার আওতায় আসবে, সেটিও পর্যালোচনা করবে সরকার। ক্যামেরা ও অডিও রেকর্ডিং সুবিধাযুক্ত চশমা, ক্যামেরা ও এআই সুবিধাযুক্ত চশমা কিংবা ক্যামেরা, অডিও রেকর্ডিং ও এআই সুবিধাযুক্ত অন্যান্য পরিধানযোগ্য প্রযুক্তিও এর আওতায় থাকবে কিনা, তা খতিয়ে দেখা হবে।

নরওয়ের সংখ্যালঘু সরকার যত দ্রুত সম্ভব এ বিষয়ে একটি বিল পার্লামেন্টে উপস্থাপনের পরিকল্পনা করছে। পাশাপাশি পরিধানযোগ্য প্রযুক্তির স্থায়ী জাতীয় নীতিমালা তৈরির বিষয়ে পরামর্শ দিতে একটি বিশেষজ্ঞ দলও গঠন করা হবে। ক্যামেরাযুক্ত স্মার্ট চশমার মাধ্যমে গোপনে ছবি ও ভিডিও ধারণের আশঙ্কা নিয়ে বিশ্বজুড়েই গোপনীয়তা-সংক্রান্ত উদ্বেগ বাড়ছে। নরওয়ের এই উদ্যোগও সেই উদ্বেগেরই প্রতিফলন।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
নিজের নাম-ছবি ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সরাবেন যেভাবে
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
সর্বশেষ খবর
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের