ট্রাম্প মারা গেলে ‘বিনামূল্যে বিয়ার’ দেওয়ার ঘোষণাকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ২২:২৩আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২২:২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ট্রাম্পের মৃত্যুর দিন বিনামূল্যে বিয়ার দেওয়ার প্রস্তাব দেওয়া উইসকনসিন অঙ্গরাজ্যের একটি বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের (ব্রুয়ারি) লাইসেন্স বাতিল করা হয়েছে। মিনোকুয়া ব্রিউয়িং কোম্পানি নামের এই প্রতিষ্ঠানের পারমিট রাজ্য কর্মকর্তারা বাতিল করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিষ্ঠাতা কির্ক ব্যাংস্টাড। আদেশটি আগামী ৪ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে।

উইসকনসিন ডিপার্টমেন্ট অব রেভিনিউ থেকে পারমিট বাতিলের চিঠি পাওয়ার পর এক সাবস্ট্যাক পোস্টে ব্যাংস্টাড জানান, তিনি এত সহজে দমে যাবেন না। প্রগতিশীল গ্রাহকদের জন্য বিয়ার বিক্রি বন্ধ করার আগে তাকে বাধ্য করতে হবে।

তবে মিলওয়াকি জার্নাল সেন্টিনেল জানিয়েছে, প্রয়োজনীয় পারমিট না থাকা এবং ইলিনয় থেকে সংগৃহীত টিনজাত বিয়ারের কর পরিশোধ না করার কারণেই মূলত লাইসেন্স বাতিল করা হয়েছে। আইনি লড়াইয়ের জন্য জনগণের কাছে আর্থিক সহায়তারও আবেদন জানিয়েছেন ব্যাংস্টাড।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি এক পোস্টে কোনও নাম উল্লেখ না করে ‘একজন হাই-প্রোফাইল ব্যক্তির’ মৃত্যুর দিনে সারাদিন বিনামূল্যে বিয়ার দেওয়ার ঘোষণা দেয়। যা সবাই ট্রাম্পের প্রতি ইঙ্গিত বলেই ধরে নেয়। এমনকি গত এপ্রিলে হোয়াইট হাউসের এক ঘটনার পর তারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিল, আমরা তো প্রায় ‘ফ্রি বিয়ার ডে’-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তা ছাড়া ইমিগ্রেশন এনফোর্সমেন্ট-এর বিরোধিতা করেও প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় পোস্ট দিয়েছিল।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
সর্বশেষ খবর
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে