চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ২০:১২আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২০:১৬

এক বছরেরও বেশি সময় আগে দুটি লুনার ল্যান্ডার নিয়ে মহাকাশে উড়াল দেওয়া স্পেসএক্সের একটি পরিত্যক্ত রকেটের ওপরের অংশ এখন চাঁদের দিকে তীব্র গতিতে ধাবিত হচ্ছে। বুধবার রকেটটির এই অংশটি দুর্ঘটনাবশত শব্দের ৭ গুণ গতিতে (ঘণ্টায় ৫ হাজার ৪০০ মাইল) চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছে সজোরে আছড়ে পড়বে। এতে চাঁদের বুকে তৈরি হবে বিশাল গর্ত এবং ছড়িয়ে পড়বে ধূলিকণা ও ধ্বংসাবশেষ, যা দেখতে মুখিয়ে আছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের কানাডা ও দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চল থেকে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যেতে পারে। কানাডার নিউ ব্রান্সউইক থেকে পর্যবেক্ষণ করতে যাওয়া মহাকাশ ট্র্যাকিং বিশেষজ্ঞ বিল গ্রে জানান, ঘটনাটি চাঁদের নিকটবর্তী আলোকিত অংশে ৩ টন টিএনটির সমপরিমাণ শক্তি নিয়ে ঘটবে। এতে নির্গত ধূলিকণা কয়েক কিলোমিটার পর্যন্ত শূন্যে বিস্তৃত হতে পারে এবং দূরবীক্ষণে প্রায় ১০ মিনিট ধরে দেখা যেতে পারে।

লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির বেঞ্জামিন ফার্নান্দো অনুমান করছেন, এই সংঘর্ষে প্রায় ৯০ ফুট চওড়া ও ১৬ ফুট গভীর একটি গর্ত তৈরি হতে পারে। নাসার লুনার রিকনস্যান্স অরবিটার এবং দক্ষিণ কোরিয়ার দানুরি এই ঘটনার আগের ও পরের দৃশ্য ধারণ করবে।

২০২৫ সালের ১৫ জানুয়ারি পরিত্যক্ত এই রকেট অংশটি ফায়ারফ্লাই অ্যারোস্পেসের সফল ব্লু গোস্ট এবং জাপানের আইস্পেস-এর ল্যান্ডার বহন করেছিল। এর আগে ২০২২ সালে চীনের একটি রকেট দুর্ঘটনাবশত চাঁদের দূরবর্তী অংশে আঘাত হানে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, মহাকাশে আবর্জনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি বড় ধরণের ঝুঁকি তৈরি করছে।

অবসরপ্রাপ্ত অ্যাস্ট্রোফিজিসিস্ট জোনাথন ম্যাকডোয়েল সতর্ক করে বলেন, ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদি ঘাঁটি তৈরি হলে এই ধরণের সংঘর্ষ বড় সংকট তৈরি করতে পারে। তাই এখন থেকেই রকেটের ধ্বংসাবশেষ নজরদারি ও নিয়ন্ত্রণ করা জরুরি।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
বিদেশি শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ কঠোর করছে অস্ট্রেলিয়া
এআইয়ের প্রভাব, ২২০ সাংবাদিক ছাঁটাই করলো মিরর
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বশেষ খবর
আবুল বারকাতের স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজের নির্দেশ
আবুল বারকাতের স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজের নির্দেশ
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার