৩০ দিন না ধুয়ে পরা যাবে যে টি-শার্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ১৯:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৯:৫৬

টানা এক মাস ব্যবহার করলেও কোনও দুর্গন্ধ ছড়াবে না, এমনই এক অভিনব টি-শার্ট বাজারে এনে চমক দিয়েছে মার্কিন তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হার্কলিওন। কয়েক বছর আগে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেলফ-ক্লিনিং বা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হওয়া অন্তর্বাস বানিয়ে আলোচনায় আসা এই প্রতিষ্ঠানটি এবার তাদের টি-শার্টের পঞ্চম সংস্করণ ‘হার্কশার্ট ভি৫.০’ বাজারে এনেছে।

গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ ও ঘামের মধ্যেও কাপড়টি কীভাবে টানা ৩০ দিনের বেশি সময় না ধুয়েও সতেজ থাকে, তা নিয়ে বিস্ময় তৈরি হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এর নেপথ্যে রয়েছে সাতটি বিশেষ উপাদানের মিশ্রণ। তামা, রূপা, দস্তা, সোনা, আগ্নেয়গিরির ছাই এবং দুটি গোপন উপাদান সুতার সঙ্গে সরাসরি বুনন করে এই কাপড়ে ব্যবহার করা হয়েছে। তামা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, দস্তা ঘামের প্রভাবে তৈরি সালফার যৌগ নিস্ক্রিয় করে এবং আগ্নেয়গিরির ছাই অভ্যন্তরীণ স্পঞ্জের মতো আর্দ্রতা ও বাইরের দুর্গন্ধ শুষে নেয়।

কিকস্টারটারে দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘস্থায়ী এই টি-শার্টটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ ডলার। ধোয়ার প্রয়োজন কম হওয়ায় এটি সাধারণ সাতটি টি-শার্টের চেয়েও বেশি টিকবে বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। আগামী নভেম্বরের শুরুতে এটি প্রথমে শুধু কালো রঙে বাজারজাত করা হবে। পরবর্তীতে নেভি ব্লু, বারগান্ডি ও গাঢ় সবুজ রঙেও পাওয়া যাবে।

যাদের কাছে এটি কিছুটা ব্যয়বহুল মনে হবে, তাদের জন্য প্রতিষ্ঠানটি ৩ দিন সতেজ থাকার ৩৯ ডলারের সাশ্রয়ী সংস্করণ এবং ১৪ দিন পর্যন্ত না ধুয়ে ব্যবহার উপযোগী সাধারণ সংস্করণও রেখেছে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
যুক্তরাষ্ট্রের ৭ রাজ্যের পানি সরবরাহ ব্যবস্থায় কি সাইবার হামলা চালিয়েছে ইরান
শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই: জয়সওয়াল
সর্বশেষ খবর
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
গুমের অভিযোগ পুলিশকে তদন্তে দিলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: অধিকার
গুমের অভিযোগ পুলিশকে তদন্তে দিলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: অধিকার
দেশের প্রথম সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণের কাজ শুরু
দেশের প্রথম সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণের কাজ শুরু
বিএনপি সরকারের পতন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি সরকারের পতন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই