বিএনপি সরকারের পতন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৬, ২০:২৭আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২০:২৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কোপাতো, এখন ছাত্রদল কোপাচ্ছে। আগে যুবলীগ কোপাতো, এখন যুবদল কোপায়। আমরা এ ব্যবস্থার পরিবর্তন চাই। তিনি বলেন, পরিবর্তন ঘটাতে হলে পথ একটাই, সেটা হলো– বিএনপি সরকারের পতন ঘটাতে হবে।’’

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে নাসীরুদ্দীন পাটোয়ারী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘হয় বিএনপি সরকারের পতন, অথবা তাদের সংস্কার মেনে নিতে হবে। যদি সংস্কার মেনে না নেয়, তাহলে বাংলাদেশে অবশ্যই তাদের পতন হবে।’’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং আগামী নির্বাচন গণতান্ত্রিক হতে হবে। যদি না হয়, তাহলে তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে যাবে। তিনি ক্ষমতায় থাকতে পারবেন না, যদি সংস্কার বাস্তবায়ন না করেন।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা ন্যায় এবং গণতন্ত্রের ভিত্তিতে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশেকে তুলে দিলাম। কিন্তু সেখানে গণতন্ত্রের কোনও ছোঁয়া দেখতে পাইনি। এটা আমি নিজেও এক্সপেরিয়েন্স করে দেখেছি, বাংলাদেশে এই নির্বাচন সঠিক হয়নি। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে।’’

পাটওয়ারী বলেন, ‘‘নির্বাচনের আগে আমরা বলেছিলাম, তিনটি জিনিস বাস্তবায়ন করতে হবে। যেহেতু নতুন সংবিধান হয়নি, সেজন্য আমরা একটু পিছিয়েছি। একটি সংস্কার কমিশন হবে এবং সংস্কার বাস্তবায়ন করতে হবে। ১৪০০ শহীদের খুনির বিচার করতে হবে। সেটাও বাস্তবায়ন হয়নি। আমরা এখন যে পর্যায়ে এসেছি, শেখ হাসিনার ফ্যাসিস্ট সিস্টেমের ওপরে এসে তারেক রহমান বসেছে। বিন্দুমাত্র কোনও পরিবর্তন হয়নি।’’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ইসলাম
রাষ্ট্র পরিচালনায় সরকারকে কঠিন বাস্তবতা মোকাবিলা করতে হচ্ছে: প্রধানমন্ত্রী
ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস আলম 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবসে থাকছে যেসব রাষ্ট্রীয় কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে থাকছে যেসব রাষ্ট্রীয় কর্মসূচি
সবুজবাগে বিএনপির সেই কর্মী হত্যার নেপথ্যে কী? 
সবুজবাগে বিএনপির সেই কর্মী হত্যার নেপথ্যে কী? 
প্যারালিগ্যালদের কাজ শুধু পেশা নয়, জনসেবার দায়িত্ব: আইনমন্ত্রী
প্যারালিগ্যালদের কাজ শুধু পেশা নয়, জনসেবার দায়িত্ব: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই