নিলামের উত্তেজনা, তারপর ঋণের বোঝা: আলোচনায় নতুন অ্যাপ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ২২:১৭আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২২:১৭

একটি সাধারণ লাইভ-শপিং বা নিলাম অ্যাপ। স্ক্রিনে কেবল এক সোয়াইপেই কেনাকাটা সম্পন্ন। তবে এই সহজ সুবিধার ফাঁদে পড়ে জীবনের জমাকৃত সব অর্থ হারিয়ে দেউলিয়া হচ্ছেন একের পর এক ব্যবহারকারী। আমেরিকার অন্যতম দ্রুত বর্ধনশীল প্ল্যাটফর্ম হোয়াটনট-এ নিলামে বিড করতে গিয়ে সর্বস্ব হারানোর একাধিক ঘটনা সামনে এসেছে।

৪৫ বছর বয়সী হিসাবরক্ষক শান হার্ডিং ছেলেবেলার স্পোর্টস কার্ড সংগ্রহের শখ থেকে অ্যাপটি ডাউনলোড করেছিলেন। মাত্র চার মাসে তিনি নিজের সঞ্চয়, ব্যক্তিগত ঋণ, বন্ধুর কাছ থেকে নেওয়া টাকা এবং প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় ১৪ লাখ ডলার খরচ করে ফেলেন।

ঘটনাটি জানার পর তার স্ত্রী ডিভোর্সের আবেদন করেন। দেনা শোধ করতে হার্ডিংকে নিজের ঘরবাড়ি, গাড়ি ও রিটার্নমেন্ট ফান্ড বিক্রি করতে হয়েছে। একইভাবে ৫৩ বছর বয়সী নার্স জো থম্পসন মুদ্রা সংগ্রহের উদ্দেশ্যে অ্যাপটিতে যোগ দিয়ে মাত্র পাঁচ মাসে ৪ লাখ ডলারের তহবিল হারান এবং ১৩টি ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা শেষ করে প্রায় ৭৫ হাজার ডলার ঋণে ডুবে যান।

২০১৯ সালে চালুর পর ২০২৫ সালেই অ্যাপটি ২০০ কোটি নতুন ব্যবহারকারী যুক্ত করেছে এবং এ বছর সংস্থাটির আয় ১০০ কোটি ডলার ছাড়ানোর পথে। সিলিকন ভ্যালি থেকে প্রায় ৯৭ কোটি ৫০ লাখ ডলার ফান্ড তোলা এই প্ল্যাটফর্মের বর্তমান বাজারমূল্য ১ হাজার ১৫০ কোটি ডলার।

অ্যাপটিতে লাইভ শো চলাকালীন তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সময় গণনার চাপের মুখে না ভেবেই দ্রুত বিড করার সুযোগ থাকে। এই সুযোগকে জুয়ার সঙ্গে তুলনা করে আইনজীবীরা ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী বেআইনি লটারি ও প্রতারণার অভিযোগ তুললেও, প্রতিষ্ঠানের সিইও গ্রান্ট লাফন্টেইন তা অস্বীকার করে জানান, তারা জালিয়াতি ঠেকাতে ও অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে ব্যবহারকারীদের জন্য নতুন সীমা ও সতর্কতা টুল যুক্ত করছেন।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে ‘ঘুষ’ দিচ্ছে সৌদি আরব?
ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত
নিজ বাড়ি থেকে ইমরান খানের বোন আলীমা খান গ্রেফতার
সর্বশেষ খবর
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার