কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ২০:৪৬আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২০:৪৬

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে সোমবার ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এই কম্পনে দেশের একাধিক শহর কেঁপে ওঠে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে (মায়ামি সময় সকাল ৮টা ৩৪ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে চকোর সান হোসে দেল পালমার এলাকায় এবং ভূগর্ভস্থ গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় চকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা কুরি জানান, আঞ্চলিক রাজধানী কিবদো-তে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ভবনের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

রাজধানী বোগোটাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। অ্যালার্ম বেজে ওঠার সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেক ভবনের বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বোগোটার মেয়র কার্লোস গ্যালান বলেন, এই মুহূর্তে কোনও হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কিছু ভবনে সামান্য ফাটল দেখা গেছে।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
চোখের পলকে তীব্র স্রোতে ভেসে গেলো লোহার সেতু
জীবিত মাকে ‘মৃত’ বানিয়ে জমি দখল, দুই ছেলে গ্রেফতার
গাজাকে ‘প্রজন্মের পর প্রজন্ম ধ্বংসস্তূপ’ বানিয়ে রাখার পক্ষে সাবেক ইসরায়েলি জেনারেল
সর্বশেষ খবর
দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি: রিজভী
দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি: রিজভী
সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু: পরিবার পাবে ‘বিশেষ অনুদান’
সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু: পরিবার পাবে ‘বিশেষ অনুদান’
ব্যাংক রেজুলেশন আইনের ১৮ ক ধারা বাতিলের সিদ্ধান্ত
ব্যাংক রেজুলেশন আইনের ১৮ ক ধারা বাতিলের সিদ্ধান্ত
সিঙ্গাপুরে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিঙ্গাপুরে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা