যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের তিনটি সরকারি পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও রীতিমতো ‘ভাইরাল মিম তারকা’ হয়ে উঠেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গণমাধ্যমের খবর অনুযায়ী বারবার নতুন কাজের দায়িত্ব পেয়ে তার বিড়ম্বনা আর গম্ভীর অভিব্যক্তিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ‘রুবিও রিয়ালাইজিং’ মিম সিরিজটি এখন নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়।
গত ২৮ মে রুবিওর ৫৫তম জন্মদিনে হোয়াইট হাউসের কর্মকর্তা ও প্রেসিডেন্ট ট্রাম্প তাকে উপহার হিসেবে ৬৮টি প্রিয় মিমের একটি সোনালি ফ্রেম বাঁধাই কোলাজ দেন। উপহারটির ছবি এক সাংবাদিক এক্সে শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। গত ১৮ মাসে তাকে ব্যান্ড সদস্য, সামুরাই কিংবা প্রতিযোগীর রূপে মিম বানিয়ে ট্রাম্পের অধীনে পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ২০৩৫ সালে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড এক্সপো প্রার্থিতার চেয়ারম্যানের মতো বহুমাত্রিক পদের ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে।
এই মিমের সূত্রপাত ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ওভাল অফিসের একটি ঘটনা থেকে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কঠোর সমালোচনা করার সময় রুবিও গদিওয়ালা সোফায় সোজা হয়ে বসে ছিলেন। সেদিনের ভাইরাল ছবি নিয়ে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও জানান, শুরুতে ছবিটি দেখে তার ভীষণ অপছন্দ হয়েছিল। তিনি বলেন, ওই সোফায় পিঠের পেছনে বালিশ না থাকলে কিছুটা দেবে যেতে হয়। ছবিটা দেখে মনে হয়েছিল খুব জঘন্য দেখাচ্ছে... কিন্তু পরে যখন এটা হাসির খোরাক আর মজার জিনিসে রূপ নিলো, তখন ব্যাপারটা মেনে নিয়েছি।
মে মাসের এক ভাষণে রুবিও মজা করে আরও পদ পাওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, লাইব্রেরি অব কংগ্রেসের কাজটাও দারুণ হতো।
বুলওয়ার্কের প্রকাশক অ্যান্ড রাজনৈতিক বিশ্লেষক সারা লংওয়েল বলেন, ইন্টারনেট প্ল্যাটফর্মের এই জনপ্রিয়তা ভোটাদের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। মিমের মাধ্যমেই এখন অনেকে মনে করছেন রুবিও এক অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, যিনি সব ধরনের কাজ সামলাতে সক্ষম।
সূত্র: অ্যাক্সিওস

নির্বাচনে সংকটে নেতানিয়াহু, সমর্থন জানাচ্ছেন না ট্রাম্প
মাথায় ডাস্টবিন পরা প্রার্থীকে নির্বাচনে হারালেন নাইজেল ফারাজ







