মাথায় ডাস্টবিন পরা প্রার্থীকে নির্বাচনে হারালেন নাইজেল ফারাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১৯:২৮ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৯:২৮

নিজেই উপ-নির্বাচনের পরিবেশ তৈরি করে আবার জয়ী হলেন যুক্তরাজ্যের ডানপন্থি রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ। তবে এই নির্বাচনে মূল দলগুলো ভোট বয়কট করায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন মাথায় ময়লার ডাস্টবিন পরা এক কৌতুক অভিনেতা!

নির্বাচনে ২২ হাজার ২৩৯ ভোট পেয়ে ফারাজ নিজের আসন ধরে রাখলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘কাউন্ট বিনফেস’ নামের এক ছদ্মবেশী ৯ হাজার ৪৫৫ ভোট পান। আর্থিক অনিয়মের অভিযোগ ও পার্লামেন্টারি কমিটির তদন্তের মুখেই ফারাজ পদত্যাগ করায় ক্ল্যাকটন আসনে এই উপ-নির্বাচন আয়োজন করা হয়েছিল। তবে ভোটের ফলাফল ঘোষণার দিন পুলিশি বাধার অজুহাত দেখিয়ে তিনি নিজে উপস্থিত ছিলেন না। অন্যদিকে, কাউন্ট বিনফেস এক্স-এ খোঁচা দিয়ে লিখেছেন, যারা উপস্থিত হওয়ার কষ্ট করেছেন, তাদের মধ্যে আমিই প্রথম হয়েছি!

যুক্তরাজ্যের নির্বাচনে মাত্র ৫০০ পাউন্ড ও ১০ জন সমর্থকের সাক্ষর থাকলেই যে কেউ প্রার্থী হতে পারেন। এই সুযোগেই ফারাজের বিরুদ্ধে অন্তত ৩৩ জন অভিনব প্রার্থী দাঁড়িয়েছিলেন। ফারাজের এই নির্বাচনকে ‘সার্কাস’ বলে সমালোচনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। প্রায় ২ লাখ ৫০ হাজার পাউন্ড খরচের এই নির্বাচনের পর ফারাজের বিরুদ্ধে আর্থিক অনিয়মের মুলতবি হওয়া তদন্ত আবার শুরু হচ্ছে।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি