স্মুদি পেরিয়ে এ বার কফির কাপে কলা, ‘বানানা কফি’-তে নতুন উন্মাদনা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ১৯:৫৫ আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৯:৫৫

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফল কলা এবার শুধু ফ্রুট স্মুদি বা জুসেই সীমাবদ্ধ নেই। বরং কফি আর মাচার জনপ্রিয় সব পানীয়ে স্থান করে নিয়েছে। রেস্তোরাঁ ও ক্যাফেগুলোর পানীয়ের মেনুতে স্বাদ বাড়াতে উপাদান হিসেবে এখন সবচেয়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই ফলটি।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সারকানা-র তথ্য অনুযায়ী, রেস্তোরাঁগুলোতে বিগত বছরে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ফ্লেভার হিসেবে জায়গা করে নিয়েছে কলা। অন্যদিকে ডেটাসেনশিয়াল-এর উপাত্ত বলছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত শীর্ষস্থানীয় ক্যাফে চেইনগুলো প্রায় ১০০টি কলা ফ্লেভারের আইটেম বাজারে এনেছে। যা বিগত যেকোনও পূর্ণাঙ্গ বছরের রেকর্ডকে ছাপিয়ে গেছে। এর সিংহভাগই ছিল অ্যালকোহলমুক্ত বিভিন্ন পানীয়। যেমন: স্টারবাকসের আইসড বানানা ব্রেড মাচা কিংবা ওয়াওয়ার বানানা ব্রেড কফি।

ইন্টারনেটেও এই নতুন স্বাদের খোঁজ চলছে দেদারসে। গুগল ট্রেন্ডস অনুসারে ২০২৬ সালে ‘বানানা কফি’ এবং ‘বানানা মাচা’ লিখে অনুসন্ধানের সংখ্যা সব রেকর্ড ভেঙেছে। পাশাপাশি টিকটকে অভিনেত্রী ইভা লংগোরিয়ার ঘরে তৈরি আইসড কফির টিউটোরিয়ালসহ নানা ভিডিও কলা-প্রেমীদের কৌতুহল বাড়াচ্ছে।

নিউ জার্সির মারগেট সিটির বে বাজ-এর বারিস্তা ক্রিস্টি গ্রিমলি বানানা সিরাপ ও ওট মিল্কের কোল্ড ব্রিউয়ের ওপর দারুচিনির গুঁড়ো ছিটিয়ে দিতে দিতে বলেন, চলতি গ্রীষ্মে সবচেয়ে জনপ্রিয় পানীয় হলো এই বানানা-ফ্লেভারড কফি।

তিনি আরও জানান, এই কফির স্বাদ কৃত্রিম কোনও স্বাদের মতো নয়, বরং বানানা ব্রেড-এর মতো খাঁটি এবং এর সঙ্গে থাকা ওট মিল্কের কারণে এতে দারুণ বাদামী একটা ফ্লেভার আসে।

কফি কিংবা মাচা ছাড়াও নতুন ককটেল, সোডা, বিশেষ ফ্লেভারের পানি এমনকি বিয়ারেও কলার এই বহুমুখী ব্যবহার নজর কাড়ছে। যারা বহু বছর আগের স্মৃতি বহন করছেন, তাদের হয়তো মনে পড়তে পারে প্রায় ২০ বছর আগে স্টারবাকসের গোটা কলা দিয়ে তৈরি পানীয় ভিভানো-র কথা। তবে বর্তমানের এই নতুন রূপটি যেন সেই পুরোনো কলা-প্রেমীদের কাছে সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানি দোকানে ফিরলো ৩ কোটি টাকার ঘড়ি
যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক নয়, বললো ইরান
কংগ্রেস কার দখলে যাবে, তা জানা যাবে কখন?
সর্বশেষ খবর
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা 
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা 
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ