মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৮

মিলান থেকে নিউয়ার্কগামী ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে মদ পরিবেশনে রাজি না হওয়ায় উড়োজাহাজের কর্মীদের ওপর তাণ্ডব চালিয়েছেন এক নারী যাত্রী। এ সময় তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে লাথি মারেন ও কামড়ে দেন। এমনকি তিনি উড়োজাহাজের পেছনের দরজা খোলার চেষ্টা পর্যন্ত করেন। পরে বিমানের কর্মী ও অন্য যাত্রীরা মিলে তাকে নিয়ন্ত্রণে আনেন।

গত ৮ সেপ্টেম্বর ইউনাইটেড এয়ারলাইনসের ১৮ নম্বর ফ্লাইটে এই ঘটনা ঘটে। এফবিআইয়ের ১৫ পৃষ্ঠার অ্যাফিডেভিটের ভিত্তিতে জানা যায়, উক্ত নারী বারবার বিমানের পেছনের গ্যালারিতে গিয়ে অতিরিক্ত মদ দাবি করছিলেন। কর্মীরা নতুন করে মদ দিতে অস্বীকার করলে তিনি তাদের ধারণ করা ভিডিও করা শুরু করেন।

উচ্ছৃঙ্খল আচরণের একপর্যায়ে তিনি এক পার্সারের পেটে সজোরে লাথি মারেন। লাথির আঘাতে সেই পার্সার অন্য এক যাত্রীর ওপর গিয়ে পড়েন এবং কাঁধে আঘাত পান। পরে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। নারী যাত্রীটি ডিউটিতে না থাকা এক পাইলটকেও আঁচড়ে জখম করেন। শেষমেশ চার-পাঁচজন মিলে তাকে মেঝেতে ফেলে বাঁধতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানটি ব্যাঙ্গর বিমানবন্দরে জরুরি অবতরণ করিয়ে তাকে নামিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করলে ওই নারী জানান, তিনি অতিরিক্ত মদ্যপ থাকায় অনেক কিছুই মনে করতে পারছেন না। তিনি তিন গ্লাস রেড ওয়াইন এবং এক গ্লাস হুইস্কি কোলা খেয়েছিলেন বলে স্বীকার করেন। বিমানের কর্মীদের বিরুদ্ধে রূঢ় আচরণের অভিযোগ এনে তিনি জানান, কাউকে কামড়ানো বা দরজায় হাত দেওয়ার কথা তার মনে নেই। তবে মাতাল থাকায় ভুলবশত কারও গায়ে আঁচড় লেগে থাকতে পারে বলে উল্লেখ করেন।

সম্প্রতি উড়োজাহাজে এমন অদ্ভুত ঘটনার প্রবণতা বেশ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ১১ সেপ্টেম্বর আমেরিকান এয়ারলাইনসের এক নারী যাত্রী চলন্ত বিমানে পোশাক খুলে ফেলে অসংলগ্ন আচরণ শুরু করেন। এর কিছুদিন আগেই অন্য একটি ফ্লাইটে এক পুরুষ যাত্রী সহযাত্রীকে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করায় তাকে কসটেপ দিয়ে সিটের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেযুক্তরাজ্য কীভাবে গঠিত হয়েছিল, তিন দেশ কি পারবে ভাঙতে?
যে কারণে শিক্ষাজীবনের চেয়ে কর্মজীবনকেই ভালো বলছেন ভারতীয় তরুণী
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
সর্বশেষ খবর
গ্যাস-বিদ্যুৎ সংকট: পোশাক খাতে অর্ধেক কমেছে উৎপাদন
গ্যাস-বিদ্যুৎ সংকট: পোশাক খাতে অর্ধেক কমেছে উৎপাদন
যুক্তরাজ্য কীভাবে গঠিত হয়েছিল, তিন দেশ কি পারবে ভাঙতে?
কী, কেন, কীভাবেযুক্তরাজ্য কীভাবে গঠিত হয়েছিল, তিন দেশ কি পারবে ভাঙতে?
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি