ব্রাজিলে নির্বাচনে লুলার সঙ্গে সমানে সমান লড়াইয়ে বলসোনারোর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে লড়াই জমে উঠেছে। সর্বশেষ দুটি জরিপে সম্ভাব্য দ্বিতীয় দফার ভোটে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর সমর্থন প্রায় সমান দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার প্রকাশিত বিটিজি প্যাকচুয়াল/নেক্সাস জরিপে দ্বিতীয় দফায় লুলার পক্ষে ৪৬ শতাংশ এবং ফ্লাভিওর পক্ষে ৪৫ শতাংশ সমর্থন পাওয়া গেছে। অন্যদিকে, একই দিনের কুয়েস্ট জরিপে ফ্লাভিও ৪২ শতাংশ এবং লুলা ৪১ শতাংশ সমর্থন পেয়েছেন। উভয় ক্ষেত্রেই ব্যবধান জরিপের মার্জিন অব এররের মধ্যে।

৪ অক্টোবর প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। কোনও প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পেলে শীর্ষ দুই প্রার্থী ২৫ অক্টোবরের দ্বিতীয় দফার ভোটে মুখোমুখি হবেন।

লুলা চতুর্থবারের মতো বিরতিসহ প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে। এদিকে নির্বাচনী প্রচারের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের বাণিজ্যিক টানাপোড়েনও আলোচনায় রয়েছে। জুলাইয়ে ব্রাজিলীয় পণ্যে দুই দফা নতুন শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। লুলা অভিযোগ করেন, অর্থনৈতিক চাপের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে ওয়াশিংটন।

বর্তমানে নিউইয়র্কে রয়েছেন লুলা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার প্রস্তুতির পাশাপাশি সোমবার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের অভিন্ন সমস্যাগুলোর মধ্যে বিশেষ করে জীবনযাত্রার বাড়তি ব্যয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান লুলা।

/এসএইচএম/
সম্পর্কিত
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
সর্বশেষ খবর
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
ঘর পরিষ্কার করেও বিড়ালের প্রস্রাবের গন্ধ যাচ্ছে না? যা করবেন
ঘর পরিষ্কার করেও বিড়ালের প্রস্রাবের গন্ধ যাচ্ছে না? যা করবেন
স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮
স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা