স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি উচ্চ বিদ্যালয়ের কাছে বন্দুকধারীর গুলিতে অন্তত আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মানিসা প্রদেশের তুরগুতলু জেলায় ইনচি উজমেজ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল আনাতোলিয়ান হাইস্কুলের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। 

গভর্নরের কার্যালয় জানায়, সকাল ৭টা ৫৯ মিনিটে স্কুলটির আশপাশে গুলির শব্দ শোনা যাওয়ার খবর পায় কর্তৃপক্ষ। ঘটনার পর পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে নিরাপত্তা বাহিনী।

ঘটনার উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। অনলাইনে প্রকাশিত কয়েকটি ছবিতে সন্দেহভাজন ব্যক্তিকে স্কুলের কাছে হাতে বন্দুক নিয়ে হাঁটতে দেখা গেছে।

তুরস্কে সাম্প্রতিক মাসগুলোতে এটি তৃতীয় স্কুলে গুলির ঘটনা। এর আগে এপ্রিলে সানলিউরফা প্রদেশের একটি স্কুলে সাবেক এক শিক্ষার্থীর গুলিতে ১৬ জন আহত হন যাদের বেশিরভাগই শিক্ষার্থী, পরে হামলাকারী আত্মহত্যা করেন। এর পরদিন কাহরামানমারাস প্রদেশের একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের হামলায় শিক্ষার্থী ও শিক্ষকসহ নয় জন নিহত এবং ১৩ জন আহত হন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়।

/এসএইচএম/
সম্পর্কিত
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
সর্বশেষ খবর
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা