হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠান বর্জন করলো মার্কিন মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৫

নতুন হেলিপ্যাড উদ্বোধন করে হোয়াইট হাউসে গণমাধ্যম প্রবেশ নিয়ে চলমান বিতর্ক পাশ কাটানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউস থেকে সিএনএনকে নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার ট্রাম্পের অনুষ্ঠানে ক্যামেরা পাঠায়নি প্রধান চার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি, সিবিএস, এনবিসি ও ফক্স নিউজ।

সাউথ লনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সোনালি রঙের বড় কাঁচি দিয়ে লাল-সাদা-নীল ফিতা কেটে হেলিপ্যাড উদ্বোধন করেন ট্রাম্প। পরে মেরিন ওয়ানে করে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান মার্কিন প্রেসিডেন্ট।

সিএনএন, এমএসনও ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার পরদিন সোমবার প্রতিষ্ঠান তিনটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, এই নিষেধাজ্ঞা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।

হোয়াইট হাউসের প্রেসিডেন্ট কাভারেজের জন্য সিএনএন, এবিসি, সিবিএস, ফক্স নিউজ ও এনবিসি মিলে একটি টেলিভিশন পুল পরিচালনা করে। পালাক্রমে এসব নেটওয়ার্ক প্রেসিডেন্টের বিভিন্ন অনুষ্ঠান কাভার করে এবং অন্য গণমাধ্যমকে ভিডিও সরবরাহ করে। সোমবার সিএনএনের নির্ধারিত দায়িত্ব থাকলেও নিষেধাজ্ঞার কারণে তারা তা পালন করতে পারেনি। পরে বাকি চার নেটওয়ার্কও পুল কাভারেজ স্থগিত করে।

হেলিপ্যাডটি ট্রাম্পের হোয়াইট হাউস সংস্কার প্রকল্পগুলোর অন্যতম। জুনে এর নির্মাণকাজ শুরু হয়। ট্রাম্প বলেছেন, নতুন হেলিকপ্টারগুলো আগের মেরিন ওয়ান হেলিকপ্টারের তুলনায় বেশি শক্তিশালী হওয়ায় হোয়াইট হাউসের লনে অবতরণের জন্য নতুন হেলিপ্যাড প্রয়োজন ছিল।

ট্রাম্প জানিয়েছেন, হেলিপ্যাড নির্মাণে সর্বোচ্চ ৬০ লাখ ডলার খরচ হতে পারে এবং এর অর্থ বেসরকারিভাবে দেওয়া হবে। নির্মাণকাজে সাউথ লনের আশপাশে গ্রানাইট ব্যবহার করা হয়েছে।

নিউইয়র্কে গিয়ে ট্রাম্প বলেন, টেলিভিশন নেটওয়ার্কগুলো তাকে বয়কট করার কথা বললেও তারা কখনও বয়কট করে না। তিনি আরও বলেন, এসব সংবাদমাধ্যমের ‘ন্যায্য’ হওয়ার দায়িত্ব রয়েছে। এদিকে হোয়াইট হাউসের গণমাধ্যম নিষেধাজ্ঞা নিয়ে আইনি লড়াইয়ের শুনানি বুধবার হওয়ার কথা রয়েছে।

সূত্র: দ্য হিন্দু

/এসএইচএম/
সম্পর্কিত
ইস্টার সানডে বোমা হামলায় ১৫ জনের সাজা দিলো শ্রীলঙ্কার আদালত
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
হিমবাহ ধসের কারণ অনুসন্ধান করে যা জানালেন বিজ্ঞানীরা
সর্বশেষ খবর
শেনজেন ভিসা থাকলেও যুক্তরাজ্য হয়ে ইউরোপ যেতে এই ভুল করবেন না
শেনজেন ভিসা থাকলেও যুক্তরাজ্য হয়ে ইউরোপ যেতে এই ভুল করবেন না
পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী
পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী
ইস্টার সানডে বোমা হামলায় ১৫ জনের সাজা দিলো শ্রীলঙ্কার আদালত
ইস্টার সানডে বোমা হামলায় ১৫ জনের সাজা দিলো শ্রীলঙ্কার আদালত
সারের ১৫ ডিলার কারাগারে
সারের ১৫ ডিলার কারাগারে
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’